যেখানে তুমি আমি অভ্যস্ত কদাকার জীবনযাপনে
যেখানে গাড়ো আগুনে পুড়ে যাওয়া খোলস শরীরেও আমরা যৌনতা খুঁজি,
যেখানে সর্বভূক লালসার উত্তাপে হয় চেতনার আবাদ
যেখানে পৈচাশিক আনন্দের পরিমানে ঘাটতি মানেই
নতুন একটি দেহ
নতুন একটি লাশ,
এমন একটি চৈত্রে
যদি ফিরে আসে নূহ নবীর বর্ষণ
অবাক হবার কিছুই নেই।

সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৬ রাত ২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



