ভারাক্রান্ত আকাশটাকে নীল হারাতে দেখি বারংবার,
আমি জানি,
আকাশ কখনো অন্ধ নয়।
নিষ্প্রভ এ প্রানে আলোর তৃষ্ণা
হাটুগেড়ে পড়ে থাকে কৃষ্ণপক্ষে,
গন্তব্য ভেবে আবিরের ভৈরবী মালঞ্চ-
দুর্বোধ্য ত্রাসের কবলে পড়ে শেষ অবধি
বিচ্ছেদের দখলেই থাকে,
অবশেষে পণ করে উবে যায় আঁধারের নিবেদনে।
ঘনিষ্ঠ প্রহরের পাশ ঘেষে পায়চারী করা বুনো মেঘগুলো
এতটাই দক্ষ যে-
আমাকে ভুলে যেতে হয় আলো আধারির পার্থক্য।
আমি এখনো অন্ধ নই,
একদিন আধারের অঞ্জলিতে
উতল হবে আলোর সুর।
এ শুধুই আভ্যন্তরীণ ভ্রম।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

