মানুষ কত কিছু নিয়ে লেখে কিন্তু আমার নিজেকে নিয়েই লিখতে ভালো লাগে। নিজেকে নিজের মত করে ব্যাবচ্ছেদ করতে। এই যে আজকের আমি ! আমি কি এমন ছিলাম ? কতটা পরিবর্তন হয়ে গেছি ভাবতে গিয়ে নিজেই আশ্চর্য হয়ে যাই। পরিবর্তনের কিছুটা আমার আশেপাশের মানুষ গুলোর জন্য কিছুটা নিজের প্রয়োজনে কিছুটা আবার কারো অশেষ মেহেরবাণীতে। আগে কখনো কাউকে না বলতে পারতাম না কিন্তু এখন আমি খুব সহজেই যে কারো মুখের উপর বলে দিতে পারি “আন্তরিক ভাবে দুঃখিত”। যদিও এই আন্তরিক ভাবে দুঃখিত টা সত্যিই আন্তরিক ভাবে না , ঠেকায় পরে আন্তরিক বলা আমাদের দেশের ফোন কোম্পানী গুলোর কাষ্টমার ম্যানেজারদের মত। ভালই চলছিল জীবন মাঝখানে একটা ঝড় এসে কিছুটা ওলট পালট করে দিয়েছিল। কিছুটা না বলতে গেলে অনেকটাই। এটাকে আইলা বলব না সিডর বলব মাঝে মাঝে ভেবে পাই না। মনে হয় সিডরই হবে কারণ এই ঝড়টার পর নিজেকে গুছিয়ে নিতে আমার অনেক সময় ব্যায় হয়েছে। তারপর ও বলা যায় মন্দের ভাল গুছিয়ে নিতে পেরেছি। সবকিছুই গুছিয়ে নিতে পেরেছি কিন্তু পড়াশোনা টা কেন যেন গুছিয়ে উঠছে না। আসলে গুছিয়ে উঠছে না নাকি আমি গুছাতে চাচ্ছি না ? পড়াশোনার শেষের দিকে এসে যদি এমন করি তাহলে কেমন হয় ? না আমকে পড়াশোনার ব্যাপারে সিরিয়ায হতেই হবে। নিজের জন্য না হক অন্তত মা বাবার জন্যতো হতেই হবে। এইবার আমি পুরোপুরি প্রতিজ্ঞাবদ্ধ। নিজেকে চেনাতে হবে সবার কাছে। আমার সম্পর্কে অনেকের কিছু ভূল ধারনা আছে সেগুলো ভাংতেই হবে। আমি ইদানিং সব কিছু নিয়ে কেমন একটা সংশয়ের মাঝে থাকি। কেও কেও বলে আমি নাকি অস্থির। আমার এই সংশয় গুলো দূর করার জন্য মানে ইংরেজীতে যাকে বলে কনফিউশন দূর করার জন্য কিছু একটা করতে হবে । সেই কিছু একটা যে কি এখন তার সন্ধানেই আছি। এক কাজ করা যাক এই সন্ধান টন্ধান পরে করি আপাতত পড়াশোনার পিছনেই লেগে পড়ি।উপায় নেই গোলাম হুসেন উপায় নেই। ডিপার্টমেন্ট এ নতুত হেড জয়েন করছে । স্যারটাকে আমার ভীষণ রকমের ভাল লাগে। আমার কাছে স্যার এর অনেক প্রত্যাশা। স্যারকে এবার আমাকে তার প্রত্যাশা পুরণ করতেই হবে।
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।