
মাওঃ হাফেজ এনায়েত উল্লাহ বর্ণনা করেন, যা তিনি মাওলানা মতিউর রহমান রহঃ এর নিকট শুনেছেন। হযরত মাওঃ আলী আকবর রহঃ একবার জামাত নিয়ে রাশিয়া গেলেন। রাশিয়ার এক শহর হতে অন্য শহর রওয়ানা হচ্ছেন। পথে নামাজের সময় হলে ড্রাইভারকে নামাজের জন্য গাড়ী থামাতে এবং নামাজের সুযোগ দিতে বলা হলো। বেচারা ড্রাইভার ছিল বেদ্বীন। সে নামাজের গুরুত্ব বুঝবে কি করে? সে কিছুতেই রাজি হলোনা। শেষে হযরত আলী আকবর রহঃ ড্রাইভারকে বললেন- আমাদের রাস্তায় নামিয়ে দিন। আমরা নামাজ পড়ব! যদি মনে চায় আমাদের নিয়ে যান। আর না হয় আমাদের ফেলে চলে যান। আবশেষে জামাতসহ হযরত মাওলানা কে রাস্তায় নামিয়ে দিয়ে ড্রাইভার গাড়ী নিয়ে তাদের রেখেই চলে গেলেন।জামাত নামাজ আদায় করল। কিন্তু কোন ভাবেই এই দুর্গম স্থান থেকে গন্তব্যে যেতে পারছিল না। যে স্থানে তাঁদের নামানো হয়েছে তা ছিল যন মানব শূন্য এক নির্যন রাস্তা শহর প্রায় ১০০ কিঃমিঃ দূর।রাস্তা দিয়ে মাঝে মাঝে গাড়ী যাচ্ছে কিন্তু থামানো যাচ্ছে না। এমন স্থান যে থাকা খাওয়ার কোন ব্যবস্থাও নেই। শেষে সকলে মাশওয়ারা করে তা’লিম চালু করে দিলেন। কিছুক্ষন পর দেখলেন দূরে একটা গাড়ী পেছাতে পেছাতে তাদের নিকট এসে থামল। তাদেরকে ফেলে যে গাড়ীটা চলে গিয়েছিল সেই গাড়ীটাই!তাদের সামনে থেমে গাড়ীর দরজা খুলে ড্রাইভার আলী আকবর রহঃ কে বললেন- আপনার সাথীদের নিয়ে গাড়ীতে উঠুন। হযরত মাওলানা কি বেপার যানতে চাইলে ড্রাইভার বলল আগে গাড়ীতে উঠুন পড়ে সব ঘটনা বলছি। গাড়ীতে সবাই উঠার পর গাড়ী স্টার্ট দিয়ে সামনে এগুতে লাগল। এবার ড্রাইভার বলা শুরু করল, “ আপনাদের ফেলে যাবার কিছুদূর পর গাড়ী বন্ধ হয়ে যায় এবং গাড়ী স্টার্ট দেবার পর আর সামনে বারে না কিন্তু পিছনে যায়। আমার বুঝতে বাকি রইলনা আপনাদের ফেলে যাবার কারনে এমন হচ্ছে তাই পিছন পিছন গাড়ী চালিয়ে আপনাদের এখানে আসলাম। আপনাদের গাড়ীতে উঠানর পর এখন গাড়ী সামনে চলছে।”
ফায়দাঃ যারা দ্বীনের দাঈয়ী আল্লাহ তাঁদের সঙ্গে আছেন। আর আল্লাহ যাদের সঙ্গে আছেন, আল্লাহই তাদেরকে পরিচালনা করেন।
তথ্যসূত্রঃ
বিশ্বের আকাশে তাবলীগী তারকা,
পৃষ্ঠা ৭১
সংকলন ১৯৯৬
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

