somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ কথা

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেষ কথা দিয়েছিলাম অতীতে
হৃদয় জমিন পরিণত হয়েছে বিরান ভূমিতে
পাখিদের কোলাহল আর সরষে ফুলের হলুদ রঙে
শোভিত হৃদ বাগানে এখন শূন্য বীজের চাষ-
যেন রাত্রির পিচঢালা রাজপথের বাঁকে বাঁকে
তীর্থ কাকের প্রতীক্ষার মতই আঁধারের বসবাস।

বেদনার বুকটা ধ্বক করে ওঠে
অঞ্জনকে ফেলে এসেছে সে অতীতের চার দেয়ালে-
তবে আজো তাদের খুনসুটির মায়াময় স্মৃতিগুলো
ভীষণ চারা দেয় মনের ওলিগলি!
ভালোবাসার প্রজাপতিরা যখন তুলতুলে পাখার
ছোঁয়ায় হৃদয় বাগানে নরম-সরম আবীর ছড়িয়ে
দিত ঠিক সেই সময় অঞ্জন একটি কবিতার বই
উপহার দিয়ে বলেছিল, আছি কাছাকাছি-পাশাপাশি-
আদুরে-আমুদে ভালোবাসার পরশ নিয়ে।
হাত বাড়ালেই পাবে আমাকে যখন ইচ্ছে তেমন
তোমার কবিতার মতন।
শেষ কথার মতই আজ সে অতীত অথচ
কবিতার বইটি বেদনার হাতে সুরক্ষিত আছে!
কবিতার বইটি আজ বেদনার একান্ত সঙ্গী-
কথা দিয়েছে শুক্লা দ্বাদশীর কোনো শুভক্ষণে
সবাই ছেড়ে চলে গেলেও সে সাথেই রয়ে যাবে!
মাঝে মাঝে প্রশ্নরা এসে মনে এলোমেলো
ঝড় তোলে শেষ কথা কেন রাখতে পারেনা মানুষ?
এসব ভাবতে ভাবতে কখন যে রাত পেরিয়ে সকালের
আগময় হয় তা বেদনা বুঝতেই পারেনা!
হটাৎ রোদ গালে মিষ্টি পরশ বুলিয়ে জানিয়ে দেয়
এখনো অনেকখানি পথ বাকী সামনের দিকে এগোনোর-
তাজা তাজা অক্ষরবৃন্তরা বেদনার কোল জুড়ে খেলছে!
তখনও কবিতার বইটি হাতেই রয়ে যায়
তার শেষ কথাটি বজায় রেখেই।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মগজ ধোলাইয়ের মেশিন এবং ইংল্যান্ডের আদালতে দণ্ডিত ইমাম

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৫:৩৩


"হীরক রাজার দেশে" সিনেমায় অত্যাচারী রাজা প্রজাদের ওপর অনেক অত্যাচারের পরেও যখন দেখেন প্রজারা পুরোপুরি বশ মানছে না, তখন সভা-বিজ্ঞানীকে দিয়ে একটা "যন্তর-মন্তর" ঘর তৈরি করেন। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক মাস্টারপ্ল্যান ও ভূ-রাজনীতির গোলকধাঁধা: আমরা কি কোনো অদৃশ্য নকশার অংশ?

লিখেছেন গেঁয়ো ভূত, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



মানুষের ইতিহাস আসলে দুটি সমান্তরাল রেখায় চলে। একটি হলো সেই ইতিহাস যা আমাদের পাঠ্যবইয়ে পড়ানো হয় বা নিউজ চ্যানেলে দেখানো হয়। আর অন্যটি হলো সেই গোপন... ...বাকিটুকু পড়ুন

নিজেকে জানুন, নিজেকে গড়ুন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭

"নিজেকে জানুন, নিজেকে গড়ুন — নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র।"
সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি বারবার বোঝান, কিন্তু কেউ বুঝতে না চায় — তাহলে... ...বাকিটুকু পড়ুন

দলি, শাপলা শালুক শতদল এসো রাঙায়ে তোমার পদতল.........

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৯ শে মে, ২০২৬ দুপুর ২:২৫


পুকুরের টলটলে জলে যখন বড় বড় লাল শাপলা ফুটে থাকে, তখন সেটি দেখতে এতোটাই সুন্দর লাগেযে তাতে মন উদাস হয়ে যায়। মন চায় জলে নেমে তুলে নিয়ে আসি কয়েকটি। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×