আমাদের অবক্ষয় পর্ব ১
উদাহরণ দিতে গেলে - জাতীয় আদর্শের অবক্ষয়, মূল্যবোধের অবক্ষয়, ইত্যাদি দেওয়া যায়।
এর বিষদ বর্ণণা নিজস্ব ভঙ্গীতে দিতে গেলে অনেকে হয়তো আমায় ফাঁটা বাঁশের চিপায় আটকাইয়া একটা বাঁশ ডলা দিবেন। যদিও ব্লগে আমার অনিয়মিত লেখাগুলোর সবগুলোই হালকা ধরণের। সিরিয়াস ধরণের লেখা ব্লগ অনুকূল নয় ( এটা আমার একান্ত ব্যক্তিগত অভিমত ) তবুও চেষ্টা করলাম। চেষ্টা করতো আর দোষ নেই---- তাইনা ?
নীতির অবক্ষয়:- আমরা অনেকেই নীতার কথা বলি, নীতিকে নিয়ে সামনে চলি। দুইশ টাকার দামের খদ্দরের পান্জাবী পরে সকলকে দেখাই " আিম নীতিবান খাঁটি, দেশের জিনিস পড়েছি ""। নীতিকে দূরে আমার পক্ষে সম্ভব নয়.....
অথচ সেই দুশত টাকার গভীরে লুকিয়ে আছে লক্ষটাকার দামের Rolex ঘড়ি...
ন্যায় সংড়ত কর্ম না করে অপরকে বলা খুবই সহজ। বাজনৈতীক নেতাদের কথাই ধরাযাক। তারা কি বলেন আর কি করেন????
উদাহরণ দেবার প্রয়োজন আছে কি???
মনের অবক্ষয়:- কবি বলেছেন
"" মন দেবোনা
একথা বলোনা
তুমি ছাড়া এই মন
খুন হবে সারাক্ষণ""
মন দেয়া নেয়ার ব্যপারে আমাদের মনের অবক্ষয় ভালই হয়েছে মাশাল্লাহ। এক মন কতজনকে যে দেওয়া যেতে পারে তা বলা বড় মুশকিল। মনতো এমন এক বস্তু যা লায়লনের শক্ত রশি দিয়ে বেঁধে রাখা যায়না। এই মন মুহুত্বের মধ্যেই পৃথিবীর নানা প্রান্তর ঘুরে চলে যায় তার নিজস্ব কক্ষপথে। তাইতো এই মন সকালে তপু, বিকালে রপু, সন্ধ্যায় হীমেল আর রাতে পাভেলকে দেওয়া যায়.....।
তাদের মন সব সময় উড়ন্ত পাখির মাতো......। প্লেনের মতো ডানা মেলে উড়েযায় দূর দুরান্তে। কিছু দিন পর তাদের মনের দিবা পরিবর্তন করেন........। তাদের মনের অবক্ষয়ে অন্য কোন মানুষ আত্বহত্যা করলেও তাতে তাদের কিছু আসে যায় ?
মোবাইল অবক্ষয় :- অনকেই বলতে পারেন ' মোবাইল অবক্ষয় ' জিনিসটা আসলে কি ?
খায় না মাথায় দেয়, না ইহা খায়ও না , মাথায়ও দেয়ন। ইহা এক ধরণের রোগ, জটিল রোগ। বোগের এক মাত্র চিকিৎসা-- :: বাঁশ ডলা ::। আগা থেকে মাথা পর্যন্ত বাঁশ ডলা....।
ঘন্টার পর ঘন্টার সেল ফোন নামক ছোট বস্তুটি আমাদের সমাজে জন্য কঠিন ভাইরাস হয়ে ঢুকে পড়েছে-----
মোবাই ফোন কোমপানী গুলো জিরো আওয়ার থেকে ফ্রি ( নাম মাত্র পয়সা .২৯ পয়সা মিনিট ) কথা বলার ব্যবস্থা করেছেন। এতে করে অনেকের মাঝে রাত জাগার প্রবণতা দেখা দিয়েছে----
এই রাত জাগা নিশি পক্ষীরা সকালে স্কুলে যায় ঘুমো ঘুমো চোখে--- তরুণীদের চোখের দিকে তাকানো য়ায়না মনে হয়--- খেয়ে চুর হয়ে আছে চোখ দুটো লাল টকটকে হয়ে থাকে।
জিরো আওয়ারের জন্য তারা অপেক্ষায় থাকেন ঘন্টা পর ঘন্টা একটা মেয়ে একটা ছেলের সাথে কি এমন কথা বলতে পারে তা আমার বোধগম্য নয়----
( চলবে )
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।