somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি ও আমার শূন্যতা [বিলম্বিত উপলব্ধি]

০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল সে আমাকে অনেক বেশি ডমিনেট করতে চায়। গতকালকে সারাটা দিন সেলফোনটা অফ রেখেছিল। সামান্য মনোমালিন্যের উদ্ভুত পরিস্থিতি এটা। মনোমালিন্যটাও ছিল সম্পূর্ণ একতরফা। বর্তমানে তাঁর আচরণ এবং বাস্তবতা আমাকে এটাই বুঝায় যে অচিরেই তার সেলফোনটা অন্তত আমার জন্য বন্ধ হয়ে যাবে। তাঁর অনুপস্থিতি এবং আসন্ন বাস্তবতার ভাবনার কারণে একটা বিশাল শূন্যতা আমাকে গ্রাস করে। নিজের শূন্যতা ঢাকার জন্য আকাশের দিকে তাকাই। ভাবি আকাশের শূন্যতা আর আমার শূন্যতার তুলনা পরস্পরকে একাকার করে দিবে। কিন্তু আকাশের শূন্যতার সঙ্গে আমার শূন্যতাকে তুলনা করার কোন কোন যোগ্যতা কি আছে? আকাশতো তাঁর শূন্যতা দিয়ে পৃথিবীকে ধারণ করে, মহাশূন্যের শূন্যতাকে নিবিড় বন্ধনে আবদ্ধ করে। কিন্তু আমার শূন্যতা? সেতো বড় একা। সে সর্বদা ব্যস্ত নিজেকে নিয়ে, নিজের সংকীর্ণতা আর নাপাওয়ার ভাবনা নিয়ে। আকাশের এই বিশাল স্বার্থহীন শূন্যতার সাথে নিজের সংকীর্ণ শূন্যতার তুলনার এই অপচেষ্টা কেন আমার?

প্রতিদিন আসা যাওয়ার পথে চৌরাস্তার মোড়ে একটি লোককে ভিক্ষা করতে দেখি। লোকটা জন্মান্ধ। মাঝে মাঝে দেখি একটা ছোট ছেলে তাঁকে ঐ স্থানটিতে রেখে যায়। সম্ভবতো নিয়েও যাও। কোথায় থাকে লোকটা? কোনদিন জানা হয়নি। পকেটে ভাংতি পয়সা থাকলে মাঝেসাঝে দু'চারানা দেই। প্রাণ খুলে আমার জন্য দোয়া করে। কিন্তু দু'মিনিট দাড়িয়ে এই শুভাকাংখীর সংগে কথা হয়না। এবিষয়ে আমি বিচ্ছিন্ন কেউ নই। আমার ধারণা কেউ তাঁর সঙ্গে দু'দন্ড কথা বলেনা। একটা মানুষ যে শুধু জন্মগ্রহণই করেছে। কিন্তু তাঁর কোন সাধ পায়নি। পৃথিবীর আলো, তার জন্মদাতা বা নিজের সন্তানদের দেখেনি তাঁর শূন্যতা বা একাকীত্বের সাথে কি অন্য কারো তুলনা হতে পারে? কিন্তু তা নিয়ে আমি কখনো ভাবিনা। নিজের একাকীত্ব বা শূন্যতা কিংবা নাপাওয়া নিয়ে সর্বদা আক্ষেপ করি। নিজের শূন্যতাকে আসমানতুল্য ভাবি।

পোলিও কারণে দু'পা হারানো স্কুলের সেই সহপাঠীটি এখন কেমন আছে? স্কুল ছাড়ার পর তাঁর কোন খবর রাখা হয়নি। আমরা যখন খেলতাম তখন সে দূর থেকে তাকিয়ে দেখত। তাঁরও কি খেলতে ইচ্ছা করত? হতাশার যাতনা তাঁকেও কি শূন্যতার সমুদ্রে নিক্ষেপ করত? কোনদিন জানা হয়নি। স্ট্রেচারে ভর করে সে কি এখনো দূরে দাড়িয়ে শিশুদের খেলা দেখে? তখন কি নিজেকে তাঁর শূন্য মনে হয়? কোনদিন জানা হবেনা। অন্যকে নিয়ে ভাববার সময় কোথায় আমার? আমি চিন্তিত আমার শূন্যতা নিয়ে, আমার নাপাওয়া নিয়ে।

ছেলেটার সঙ্গে একসাথে খেলেছি, একসাথে স্কুলে গিয়েছি। কত আনন্দ, উচ্ছলতার স্মৃতি গড়ে ওঠেছিল আমাদের। অথচ একটু বড় হওয়ার পর তাঁর শরীরের অস্বাভাবিকতার কারণে যারা একসময়ে তার খেলার সাথী ছিলাম তারাই তাকে নিয়ে হাসি-ঠাট্টাতে মেতে থাকতাম। বিদ্রুপের হাত হতে বাঁচার জন্য এক সময়ে তার স্কুল আগমন বন্ধ হয়। পরে একদিন জানলাম তাঁর পরিবার তাঁকে তাঁরই সমগোত্রের কারো কাছে রেখে এসেছে। পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার সময়ে, নিজের মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার সময়ে কি মনে হয়েছিল তার? নিজেকে কি খুব একা বা শূন্য মনে হয়েছিল? জানিনা আমি। তবে এটুকু বুঝি পেটের ক্ষুধা নিবারণের জন্য এখন হয়তো সে দলবেধে কোন বাজারের এ দোকান থেকে ও দোকানে ঘুরে বেড়াচ্ছে। জোর করে দু'চার টাকা আদায় করছে। আর চারপাশের ভদ্রজনেরা তাকে নিয়ে হাসি-তামাশা করছে। আচ্ছা, কোনদিন চলার পথে তাঁর সাথে দেখা হলে আমি কি তাঁর কোন খবর নিব? না, নিশ্চিতভাবেই নিব না। অহেতুক বিড়ম্বনার মাঝে পড়ার কোন মানে নেই।

বহুদিন বিছানায় থেকে গত বছরের ঠিক এই সময়টাতে দাদা মারা গেলেন। মৃত্যুর আগে উপস্থিত স্বজনদের কাছে বারবার জানতে চাচ্ছিলেন আমি আসছি কিনা। স্বজনরা আশ্বাস দিয়ে বলছিল পথে আছে, একটু পরেই চলে আসবে। এই আশ্বাসের বাণী বুকে নিয়েই তিনি চলে গেলেন। আমাকে দেখা হয়নি। মরার সময় আমার এই অনুপস্থিতি কি তাকে শূন্য করেছিল? জানিনা আমি। আর এতোকিছু নিয়ে ভাববার মতো সময় কই আমার! অনেক দরকারী কাজ বাদ দিয়ে কষ্ট করে একটু সময় বের করে তাকে মাটিচাপা দিতে যাওয়ার ত্যাগটাই বা কম কি! অথচ আমার জন্য কি অফুরন্ত সময়ই না ছিল এই বেচারার। যতোদিন শরীরটা চলার উপযোগী ছিল ততোদিন পর্যন্ত ভাঙ্গা অসুস্থ দেহটা নিয়ে ঈদের ঠিক আগে আমাদের বাসায় হাজির হতেন। গ্রামে তাঁর সাথে ঈদ করার জন্য আমাকে এক রকম জোর করেই ধরে নিয়ে যেতেন। বাস থেকে নামার পর স্টেশন থেকে বাড়ি পৌছানো পর্যন্ত যার সঙ্গে দেখা হতে তাকেই আমাকে দেখিয়ে বলতেন 'আমার নাতি'। হায়রে অপদার্থ নাতি!

আত্মীয়-স্বজনের মৃত্যুর খবর আসে। প্রথামাফিক জানাযায় যাই, মাটিচাপা দেই। এরপর আর কোন খবর রাখা হয়না। কখনও জানা হয়না ক্যামন করে প্রিয় মানুষটির শূন্যতা নিয়ে তার স্বজনেরা বেঁচে থাকে। আমি ব্যস্ত হয়ে পড়ি আমার নাপাওয়ার ভাবনা নিয়ে। নিজের একাকীত্ব ও শূন্যতার কাছে দ্বিতীয় কারো আবদার আমাকে আর স্পর্শ করে না।

আমার শূন্যতা আমাকে একা করে। আমার শূন্যতা আমাকে স্বার্থপর করে। আমার শূন্যতা আমাকে বিশ্বজনীনতা থেকে বিচ্ছিন্ন করে। আমার শূন্যতা আমাকে সংকীর্ণ করে। অথচ এই সংকীর্ণতা নিয়ে কি গর্ব আমার! নিজেকে আকাশের সাথে তুলনা করি! দেবালয় হয়তো এখন সত্যিই অসুরলোকে নেমে এসেছে।

--------------------------------------------------------------------------------

Related Post (Click This Link)
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮



কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?

প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

×