somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা পঞ্জিকা রাষ্ট্রের কাছে ভ্যালু লেস!

১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা নববর্ষ নিয়ে আমাদের উৎসাহ উদ্দীপনা থাকলেও অধিকাংশ বাঙালি বাংলা সন বা তারিখ ঠিকমত বলতে পারেনা। তারা দ্বারস্থ হন নবযুগ পঞ্জিকা বা বেনী মাধব শীলের পঞ্জিকার।
এই পঞ্জিকাও আবার সবার বাড়িতে নেই। সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায় তিথি নক্ষত্র ও পূজা পার্বনের হিসাব সংরক্ষনের জন্য পঞ্জিকা ঘরে রাখে। এখানেও বিপত্তি, কারণ পঞ্জিকার তারিখ আর সরকারি তারিখ আলাদা।
দেশের নাম বাংলাদেশ, সংখ্যাগরিষ্ঠ জাতির নাম বাঙালি, ভাষাও বাংলা- অথচ ‍আমরা বাংলা পঞ্জিকার চর্চা করি না! ‍ইংরেজি ‍আর্ন্তজাতিক ভাষা হবার কারণে বৈশ্বিক যোগাযোগের জন্য ‍ইংরেজি ক্যালেন্ডার অনুসরণ করা হয়, কিন্তু তাই বলে বাংলা পঞ্জিকাকে এড়িয়ে গিয়ে!
এখন কথা হতে পারে- বৈশ্বিক যোগায়োগের ব্যাপারটাই যদি মাথায় রাখা হয়, তাহলে সাপ্তাহিক ছুটির দিন রবিবার নয় কেন? কারণ কেবল ‍একটি নির্দিষ্ট ধর্মকেই প্রাধান্য দিতে ‍এদেশে শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয়।
সৈরাচারী সরকার তথাকথিত পল্লীবন্ধু ‍এরশাদ তার ক্ষমতার দাপটে ১৪ এপ্রিল নববর্ষ বানিয়ে দেয়। অস্বীকার করা হয় বাংলা পঞ্জিকাকে। অথচ ‍এদেশের সকল ধর্মাবলম্বী তাদের কাজ-কর্মে বাংলা পঞ্জিকাকে অনুসরণ করেন। অমাবস্যা, পূর্ণিমা, সূর্যগ্রহণ ‍এমনকি ‍ঈদ বা পূজার মত ‍উৎসবগুলোর তারিখ-সময় ‍একেবারে নির্ভুলভাবে বাংলা পঞ্জিকাতে ‍উল্লেখ থাকে।
যার ফলে রাষ্ট্র যখন পহেলা বৈশাখ পালন করছে, তখন চলছে মূলত চৈত্র সংক্রান্তির ‍আয়োজন। কেউ কেউ তো ‍একটু মজা করে বলেই ফেলেন- ‘একটা হল বাংলাদেশের নববর্ষ, ‍আরেকটি হল হিন্দুদের নববর্ষ’। হা হা হা হা... ‍এখানে মুসলিমদের কথা বললাম না, কারণ বৃহত্তর মুসলিম সমাজের ‍একটি অংশ মনে করে যে নববর্ষ পালন করা হারাম। তারা মনে করে সেই ‍উৎসব পালন করা বৈধ যেটার সাথে ‍ইবাদতের সম্পৃক্ততা রয়েছে। রাষ্ট্রও ‍এটাকে পৃষ্টপোষকতা দিচ্ছে। এবার তো সরকারি দল ‘জনগনের ভোগান্তি’র অজুহাত তুলে মঙ্গল শোভাযাত্রাতেও অংশ নেয়নি। বুঝতে বাকি থাকে না তারা কাদের ‍এজেন্ডা বাস্তবায়ন করতে চলেছে। হায় রে, বাঙালি কেবল হিন্দু কিংবা মুসলমানই রয়ে গেল! না হল বাঙালি, না হল মানুষ।
তবে সত্য কথাটি হল সাধারণ সহজ-সরল বাঙালি যারা গ্রামে থাকেন তাদের কাছে কিন্তু নববর্ষ ‍উৎসবের গুরুত্ব রয়েছে। ‍এমনকি তাদের দৈনন্দিন কাজের জন্য বাংলা পঞ্জিকার গুরুত্বও রয়েছে। কিন্তু আমরা তো বাংলা তারিখটা চর্চা করিনা। ফলে মাঝে-মধ্যেই এ বিষয়গুলো নিয়ে অনেকেই ভ্যাবাচ্যাকা খান!
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×