পড়ন্ত আমি
১০ ই অক্টোবর, ২০১০ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সেদিন ডিসকভারি চ্যানেলে একটা অনুষ্ঠান দেখছিলাম। নাম 'True Stories''। ওখানে একটা ঘটনা এরকম, এক স্কী চালক বরফে ঢাকা অনেক উঁচু এক পাহাড় থেকে স্কী চালিয়ে পাহাড়ের পাদদেশে পৌছানোর পরিকল্পনা করেছে। কিন্তু স্কী শুরু করবার কয়েক সেকেন্ড পরেই ঘটে বিপত্তি। নিয়ন্ত্রন হারিয়ে শুরু হলো তার পতন। সে যেন অনন্ত কাল ধরে, পড়ছে তো পড়ছেই। বরফ ভেদ করে বের হয়ে থাকা কিছু নগ্ন পাথরে আছড়ে পরছে সে, আঘাত লাগছে সজোরে, প্রতিটি আঘাতের পরে মনে হচ্ছিল তার জীবন প্রদীপ নিভে গেছে। পুরো সাড়ে তিন মিনিট এভাবে রুক্ষ পতনের পর এক স্থানে এসে স্থির হয় সে। পরে দেখালো হাসপাতালের বেডে শুয়ে দিব্যি হাসছে সে। একটি পা ভেঙ্গে যাওয়া এবং আরও কয়েকটা হাড়ে সামান্য চিড় ধরা ছাড়া আর কিছুই হয়নি তার। পুরো ব্যপারটি ভয়ানক রকমের রোমহর্ষক।
একটু পরেই হঠাৎ আবিষ্কার করলাম আরে, এ তো আমার জীবনেরই ঘটনা । পার্থক্য হলো আমি এখনও পড়ছি। পড়ছি তো পড়ছি। যেন অনন্ত কালের পতন। চারিদিক থেকে আঘাত আর আঘাত। আমার এই পতন এখনও থামেনি। জানিনা জীবনে কতটা চিড় ধরাবে এই পতন। পতন শেষে আদৌ আলো জ্বলবে কিনা তাও জানিনা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুন
আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন