somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমি একজন পরিব্রাজক

আমার পরিসংখ্যান

এমরান আলী
quote icon
আশ্রুতভূমি
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

দূরের মানুষ কাছের মানুষ

লিখেছেন এমরান আলী, ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:৩৬

যেভাবে কাটাও রাত সেভাবেই রাত কাটিয়েছি।
চর্তুদিকে বাতাসের হিসহিস শব্দ শুনে শুনে
রাত্রির শিয়রে বসে একা একা রাত্রিকে চিনেছি।

দহন বুঝতে গিয়ে পুড়ে গেছি আশ্চর্য আগুনে
বাতাসের বিপরীতে ফিরিয়েছি দুর্বিনীত মুখ
তারপর পথ চলি পাপ আর পুণ্য গুণে গুণে।

ওদিকে একলা সয়ে বিচিত্র দুরারোগ্য অসুখ
সুনসান বারান্দায় কত রাত করে দিলে পার!
এদিকে আরোগ্য পেতে আমিও তো... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৪৪৮ বার পঠিত     like!

কবিতার জ্বর

লিখেছেন এমরান আলী, ০৬ ই জুলাই, ২০১৭ রাত ২:০৭

কবিতার জ্বর, তার হলুদ আলোর মতো ত্বকে
লাবণ্য মিইয়ে আসে, তার স্বর ক্ষীণ হয়ে আসে।
শিয়রে বসেনা কেউ, কবিতার নৈ:সঙ্গ বিষম।
কবিতা, কবিতা, তুমি শয্যা ছেড়ে ওঠো, যাও,
দেখ, বাইরে কি উজ্জ্বল দুপুর!
বাতাসে রৌদ্রের হলকা দুলে ওঠে চেতনার মতো।
শয্যা ছেড়ে ওঠো, যাও,
অলিন্দ পেরিয়ে যাও চৈতালি ঘূর্ণির অভিমুখে।
উঠোনে সোনালি ধানে গলে পড়া রোদ্দুরের সাথে
আগামীর... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৯৯ বার পঠিত     like!

ঘরে-বাইরে

লিখেছেন এমরান আলী, ০৮ ই মে, ২০১৭ দুপুর ২:৩৬

বাইরে উজ্জ্বল দিন, নতুন বছর এলো চলে।
ঘরের জানালা বন্ধ। বিছানার মলিন চাদরে
তরল সোনার মতো রোদ আসে ঘুলঘুলি গলে।

নতুন কিছুই নেই, সবকিছু পুরনো সে ঘরে:
বিছানা, বালিশ, বই-সংসারের নগণ্য সঞ্চয়-
দেখ, সবকিছু থেকে ক্রমশ: বিশুষ্ক ধুলো ঝরে।

সে ঘরে বর্ধন, ক্ষয়, ছোট ছোট জয় পরাজয়
একা একা হয়। দেখ, একা একা বেলা বেড়ে যায়
ধীরে ধীরে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৩০৫ বার পঠিত     like!

বিচূর্ণ রাজনীতির সদ্ব্যবহার

লিখেছেন এমরান আলী, ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২৬



মার্ক লিওনার্ড

যুক্তরাজ্যে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভোট আর যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া - এই দুটো ঘটনাই তুলে ধরেছে এক গভীর প্রজন্মগত বিভাজন। একদিকে একুশ শতকের শুরুতে বেড়ে ওঠা তরুণ - তরুণী, অন্যদিকে পেনশনভোগী জাতীয়তাবাদী - থমাস ফ্রিডম্যান যাদের বলেন "ওয়েব পিপল" আর "ওয়াল পিপল" - মনে হচ্ছে এই... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৪০ বার পঠিত     like!

তোমাকে

লিখেছেন এমরান আলী, ০২ রা মে, ২০১৬ রাত ১২:১৭

এতোদিনে আমিও জেনেছি
নি:সঙ্গতা তোমাদের বাগানের অপরাজিতায়
কিভাবে মায়ার মতো মিশে থাকে,
স্নানাহার শেষে ঝিম দুপুরের অলস বালিশে
কিভাবে ছড়িয়ে দাও ঘনঘোর মেঘরাশি,
তারুণ্যের সিঁড়ি বেয়ে, অমোঘ ও দুর্নিবার টানে,
কেন ও কিভাবে তুমি
আগুনে রেখেছো হাত বারবার।
আমিও জেনেছি, মেয়ে,
দশম শ্রেণীর শুভ্র, অমল কিশোরটির
নিদ্রাহীন হলুদ দু চোখ থেকে শুরু করে
সদ্যপ্রৌঢ় পুরুষের ক্ষোভ, গ্লানি, ক্লেদ আর আশা
কেন ও... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৩৩ বার পঠিত     like!

কৃত্রিম বুদ্ধিমত্তা কি নৈতিক হতে পারে?

লিখেছেন এমরান আলী, ৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৪২

কম্পিউটার গেম “গো’’খেলার জন্য বিশেষভাবে নির্মিত প্রোগ্রাম আলফাগো গতমাসে পৃথিবীর অন্যতম শীর্ষস্থানীয় পেশাদার খেলোয়াড় লি সিডলকে পাঁচ টুর্নামেন্টের একটি খেলায় ৪-১ স্কোরে হারিয়ে দিয়ে এই খেলার অনুরাগীদের মধ্যে এক ধরণের ভীতি সঞ্চার করেছে।৤
আপনি প্রশ্ন করতে পারেন, এখন এই খবর কেন? আইবিএম কম্পিউটার ডিপ ব্লু দাবার বিশ্ব চ্যাম্পিয়ান... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৭০ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৫৫৫ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ