কোথায় আজ বিরোধীদলের লাখ লাখ কর্মীরা যারা জনগনের তথাকথিত অধিকার রক্ষায় বিনাস্বার্থে নিজ জীবন বাজী রেখে হরতাল সমাবেশ সফল করতে নামে ??
কোথায় সরকারীদলের লাখ লাখ কর্মীবাহিনী জনগনের চরম সেবায় হরতাল ঠেকাতে চাপাতি নিয়ে রাস্তায় নামে??
কোথায় আজ ভুঁইফোর হেফাজতে ইসলামের পাঁচ লাখ লোকের কর্মশক্তি ??
কোথায় সেই জনদরদি গনজাগরনের আঙ্গুল ফুলে কলা গাছ নেতাকর্মীরা ???
সাভারে শত শত মা বোনের আর্ত চীৎকারে বাতাস প্রকম্পিত, পানি পানি বলে হাহাকার, বাঁচার আকুতি আপনারা কি শুনতে পান ???
আহত অনেক মা বোনকে বাঁচাতে অনেক রক্ত দরকার
"প্রয়োজনে জাতির সেবায় আরো রক্ত দিব" এই কথা আপনাদের মুখে শুনতে শুনতে কান পেঁকে গেছে , এইবার সেই সময় এসেছ, প্লিজ রক্ত দিন, অনেক অনেক রক্ত দিন "আপনাদের সকল নেতাকর্মীদের পাঠান রক্ত দিতে"
দেখি কয় লাখ ব্যাগ রক্ত জমা হয় আজ সাভারে।
সেইসব গরীব দুঃখী খেটে খাওয়া মানুষগুলোকে বাঁচাতে আওয়ামিলীগ,বিএনপি,জামাত,হেফাজত,জাপা,বাপা সবাই মিলে কত লাখ ব্যাগ রক্ত স্বেচ্ছায় দিবে আজ ??
নাকি আপনারা ব্যস্ত পরবর্তী কর্মসূচী বানাতে ব্যস্ত ??
চরম ঘৃনা জানাই নষ্ট রাজনীতিকে ধিক ধিক ধিক
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




