অনেক সহ্য করেছি আর নয়। শিক্ষা দীক্ষা আর জ্ঞান গরিমায় উজ্জ্বল হলেই উজ্জ্বল মানব হওয়া যায় না।
সত্যিকারেরমানুষ হতে চাই মানবীয় বিবেক। সেই বিবেকের দংশনে নীল হয়ে গেছে মন। অনেক দেখেছি অনেক শুনেছি অনেক বুঝেছি চুপ ছিলো মুখ, বন্ধ ছিল বিবেক,কিন্তু আজ আর নিশ্চুপ বসে থাকায় মন যেন মানছে না।
দিনের পর দিন শত হাজার গরীব দুঃখী খেটে খাওয়া মানুষগুলোর সাথে অন্যায় করে যাবে একটি রক্তচোষা মহল ,বিনা দ্বিধায় কেড়ে নিবে শত শত প্রান এ জলুম আর চলতে দেওয়া যায় না,আর নয় মুখ বুঁজে থাকা।
লোকদেখানো গ্রেপ্তার আর কিছুদিন পর জামিনে বের হয়ে আরো কিছু দিবস পর পূর্নমুক্তি বার্তা এ যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে,বিচার না হতে হতে এই পশুগুলো আজ পরিনত হয়েছে নরঘাতক দানবে।
ব্লগার ভাইয়েরা,এখনি সময় এই ঘটনা থেকেই শুরু হোক রুখে দেয়ার যাত্রা ।
কলম চলবে চলতেই থাকবে বিরামহীন
যতদিন এই নরপশুদের সুষ্ঠ বিচার না হবে
যতদিন হত্যার বিচার না হবে
যতদিন রক্তের বিচার না হবে
যতদিনব রানাদের বিচার না হবে
কলম চলবে
লিখা চলবে বিরামহীন.....................
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




