বরফ পানির সন্ধানে চাঁদের মাটিতে মনুষ্যবিহীন দুটি রকেটের বিস্ফোরণ ঘটাতে যাচ্ছে নাসা। সবকিছু ঠিকঠাক মতো চললে শুক্রবার এ বিস্ফোরণের পর এর প্রতিক্রিয়া পৃথিবী থেকেই জানতে পারবেন বিজ্ঞানীরা সূত্র : বিবিসি, এপি
নাসার বিজ্ঞানীরা বলছেন, বুলেটের দ্বিগুণ গতিসম্পন্ন রকেট দুটির মধ্যে একটি চাঁদে আছড়ে পড়লে বিস্ফোরণ ঘটবে। বিস্ফোরণের মাত্রা হবে দেড় টন টিএনটি শক্তির সমান। এতে চাঁদের পৃষ্ঠে অলিম্পিক সুইমিংপুলের প্রায় অর্ধেক অংশের মতো একটি গভীর গর্তের সৃষ্টি হবে এবং চন্দ্রপৃষ্ঠের ধূলিকণা ৬ মাইল উঁচুতে উঠবে। এর সব কিছুরই রঙিন ছবি তাৎক্ষণিক পৃথিবীতে পাঠাবে বিভিন্ন গবেষণা যন্ত্র বহনকারী অন্য রকেটটি। কিছুক্ষণ পর দ্বিতীয় রকেটটিও ওই ধ্বংসস্তূপের মধ্যে আছড়ে পড়বে। মহাকাশে স্থাপিত হাবলসহ বিভিন্ন টেলিস্কোপ চাঁদের দক্ষিণ মেরুর দিকে তাক করে রাখা হয়েছে এ পরিবর্তনের ছবি দেখার জন্য।
বিজ্ঞানীরা বলেন, চাঁদের মাটিতে আঘাত হানা প্রথম রকেটটির ওজন ২ দশমিক ২ টন। এটি শুক্রবার বিএসটি সময় ১২টা ৩১ মিনিটের দিকে চাঁদের দক্ষিণ মেরুর মাটিতে আছড়ে পড়ার কথা। এ চন্দ্র মিশনের নাম দেয়া হয়েছে এলসিআরওএসএস বা লুনার কার্টার অবজারভেশন অ্যান্ড সেন্সিং সেটেলাইট। এর জন্য ব্যয় হচ্ছে ৭ কোটি ৯০ লাখ ডলার। এদিকে বৃটেনের বিজ্ঞানী ড. ভিনসেন্ট ইয়েক বলেন, সেখানে বরফের অস্তিত্ব পাওয়া গেলে পানির বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তাহলেই চাঁদে মানুষের ঘাঁটি গড়া সম্ভব হবে। ইউরোপীয় স্পেস এজেন্সির প্রধান বিজ্ঞানী ড. বার্নার্ড ফোইং বলেন, সেখানে বরফের সন্ধান পাওয়া গেলে তা সংরক্ষণ করতে হবে। তিনি বলেন, চাঁদের কিছু এলাকাকে অবশ্যই আমাদের ‘সংরক্ষিত পার্ক’ করে রাখতে হবে। এর কারণ হিসেবে তিনি বলেন, এর ফলে আমরা পরবর্তী সময়ে সেখানে আরো অবতরণ যান পাঠাতে পারবো এবং সেখানকার মাটির বেশ গভীর থেকে নমুনা এনে গবেষণা চালাতে পারবো।
বরফ পানির সন্ধানে চাঁদে বিস্ফোরণ ঘটাচ্ছে নাসা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন
বিপ্লবী...বিপ্লবী...
তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন
একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি
একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।