অবৈধ ব্লাড ব্যাংকে মাদকাসক্তদের রক্তের কেনাবেচা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
রাজধানীসহ সারাদেশে অবৈধ ব্লাড ব্যাংকে ব্যাপকহারে চলছে মাদকাসক্ত ও পেশাদার রক্ত দাতাদের রক্তের বাণিজ্য। বিষয়টি দেখার কেউ নেই। সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে এই বিষাক্ত রক্ত। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে এই রক্ত রোগীর জন্য ব্যবহার মৃত্যুর পরোয়ানা। মাদকাসক্ত কিশোর থেকে সকল বয়সের নারী-পুরুষ রক্ত বিক্রি করে নিয়মিত গ্রহণ করছে মাদকদ্রব্য। নেশার উপকরণ ক্রয় করার জন্য তরুণ-যুবকরা বিক্রি করছে রক্ত। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, মাদকাসক্ত তরুণ-যুবকসহ নারী-পুরুষের রক্তে মরণব্যাধি এইডস ও হেপাটাইটিস বি-ভাইরাসসহ নানা ধরনের সংক্রামক ব্যাধির জীবাণু থাকার আশংকা একশতভাগ। মাদকাসক্তদের মধ্যে অনেকে নেশার ইনজেকশন প্যাথেডিন ব্যবহার করে থাকে। এই ইনজেকশন পুশ করার একই সিরিঞ্জ ও নিডল বহুবার ব্যবহার করা হয়। একসঙ্গে ৫ থেকে ৬ জন একই সিরিঞ্জ ও নিডল ব্যবহার করে থাকে। এই সিরিঞ্জ ও নিডলের মাধ্যমে মরণব্যাধিসহ সংক্রামক ব্যাধির জীবাণু সহজে ছড়ায়। মাদকাসক্তরা নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অবস্থান করে। তাদের দেহে খোস-পাঁচড়া থাকে।
গতকাল মঙ্গলবার র্যাবের সহযোগিতায় পরিচালিত ভেজাল বিরোধী মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন চানখারপুল এলাকায় ডোনার ব্লাড সেন্টারে অভিযান চালিয়ে সাত ব্যাগ রক্তের প্লাজমাসহ ৭০ ব্যাগ রক্ত উদ্ধার করে। উদ্ধারকৃত রক্তদাতার কোন নাম-ঠিকানা ঐ ব্লাড ব্যাংক রেজিস্টারে নেই। ৫ জনের শুধু নাম পাওয়া গেলেও তারা মাদকাসক্ত যুবক। মোবাইল কোর্ট নিশ্চিত হয় যে, মাদকাসক্তদের দেহ থেকেই সংগ্রহ করা হয় রক্ত। তারা প্রতি ব্যাগ রক্ত মাদকাসক্ত যুবকদের নিকট থেকে ১৩০ টাকা থেকে ১৫০ টাকা দিয়ে ক্রয় করে। এই টাকা নিয়ে তরুণ-যুবকরা চানখারপুল, টিবি ক্লিনিকের আশপাশে দলে দলে বসে নেশার উপকরণ সেবন এবং ইনজেকশন পুশ করে থাকে বলে মোবাইল কোর্ট জানতে পারে। সংগৃহীত রক্ত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিভিন্ন এলাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে নিয়মিত সরবরাহ করা হয়। প্রতি ব্যাগ রক্ত রোগীর নিকট ৫০০ টাকা থেকে এক হাজার টাকায় বিক্রি করা হয়ে থাকে। রক্তের প্লাজমা করার কোন যন্ত্র ঐ ব্লাড ব্যাংকে নেই। এই ব্লাড ব্যাংক স্বাস্থ্য অধিদফতরের রেজিস্ট্রেশনপ্রাপ্ত। তবে অধিদফতরের কোন শর্তই ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ মানে না। মোবাইল কোর্ট ওই ব্লাড ব্যাংকের কথিত মালিক এআর মোতালেবকে এক বছর সশ্রম কারাদণ্ড প্রদান এবং ৬০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাস জেল প্রদান করে। কর্মচারি ইউনুসকে ৬০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করে মোবাইল কোর্ট।
দেশে মোট ২৬টি বেসরকারি অনুমোদনপ্রাপ্ত ব্লাড ব্যাংক রয়েছে। এর মধ্যে ২৩টি রাজধানীতেও ৩টি ঢাকার বাইরে বলে র্যাব সূত্রে বলা হয়। তবে রাজধানীতে ব্লাড ব্যাংকের সংখ্যা কয়েকশত এবং সারাদেশে এই সংখ্যা ৫ শতাধিক হবে বলে জানা যায়। রাজধানীর গলিপথে ও ঘনবসতি এলাকায় এবং যত্রতত্র গড়ে উঠেছে এইসব ব্লাড ব্যাংক।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও ডাইরোলজিষ্ট অধ্যাপক ডাঃ নজরুল ইসলাম বলেন, পেশাদার রক্তদাতা ও মাদকাসক্তদের ব্লাড ব্যবহারে মৃত্যুর ঝুঁকি একশত ভাগ। পেশাদার রক্তদাতা ও মাদকাসক্তদের ব্লাড বেচাকেনার এইসব ব্লাড ব্যাংক বন্ধ করা জরুরি। রোগী ও তাদের অভিভাবকদের মধ্যে স্বেচ্ছায় রক্ত প্রদানে উৎসাহিত করার কার্যক্রম জোরালো আকারে চালু করা ছাড়া কোন বিকল্প পথ নেই বলে তিনি অভিমত পোষণ করেন। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি থাকলেও এটা চলছে কোনরকমে। স্বাস্থ্যখাতের লাখ লাখ টাকা এই কর্মসূচির নামে শুধু লুটপাট হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়।
র্যাব সূত্রে বলা হয়, এই পর্যন্ত মোবাইল কোর্ট রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১টি ব্লাড ব্যাংকের সন্ধান পায়। এর মধ্যে মাত্র একটির স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্স রয়েছে। বাকি ১০টির কোন লাইসেন্স নেই বলে প্রমাণ পাওয়া যায়। এই সব অবৈধ ব্লাড ব্যাংকে শুধু মাদকাসক্তদের রক্ত বেচাকেনা চলে।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. শাহ মনির হোসেন বলেন, অবৈধ ব্লাড ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?
সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন
হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।