somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপরওয়ালার ইউএসবি(USB) প্রীতি!!!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাকতালীয় হলেও অবাক হয়ে লক্ষ্য করার মতো ব্যপার। এই ধরুন আপনার হাতটা কোনোভাবে আঁচড়
লেগে ছিলে গেল। দুদিন পর আবার পায়ে ব্যথা পাবেন, তার পরের দিন রিক্সার ধাক্কায় চোট পাবেন, দেখবেন হাটার সময় একাধিক বার হোঁচট খাচ্ছেন!

আবার এমনও সময় যায় যখন অনেক চিন্তা করেও শেষ কবে ব্যথা পেয়েছিলেন মনে করতে পারবেন না।
সুখ-দুঃখে কিংবা পাওয়া-হারানো'র ক্ষেত্রেও একই সূত্র খাটে। কিন্তু কেন?

প্রকৃতি USB (Universal Serial Bus) টেকনোলোজিটা খুব পছন্দ করে। সব কিছু লাইন ধরে শৃঙ্খলাবদ্ধ হয়ে একের পর এক সংঘটিত হবে --সে সম্ভবত এটাই চায়।

আমি ভোতা অনুভূতির ষণ্ড টাইপের লোক। খুব প্রিয় কিছু হারিয়ে গেলেও কষ্ট পাই না। ইচ্ছে হয় "এবার যেন একটু কষ্ট পাই" তবু পাওয়া হয় না।

এই অল্প কদিন আগে প্রিয় মোবাইলটা অনেকদিনের যত্নে জমানো তথ্য-উপাত্য-কন্টাক্ট আর ডাউনলোডস সমেত মেঘনায় ডুবে গেল।
-কষ্ট পেলাম না।
বহুদিনের পুরোনো, অনেক অনেক স্মৃতিমাখা-ছবি, ভিডিও আর গুরুত্বপুর্ণ ফাইলে ভর্তি পেনড্রাইভ টা হুট করে কোথায় হারিয়ে গেল
-কষ্ট পেলাম না।
ল্যাপটপে লিনাক্স মিন্ট ইনষ্টল করতে গিয়ে সেই প্রাগৈতিহাসিক কাল থেকে সন্ধ্যা অব্দি যত যত নথী, স্মৃতি, হাসি, কান্না, দুস্প্রাপ্য সব সফটওয়ার তালেতালে (তিলেতিলে না) জমিয়েছিলাম সবই এক নিমিষেই শেষ হয়ে গেল!
খুবই ভিতু মানুষ আমি। গত ছয় বছর ধরে হলুদ একটা ফোল্ডার খুলে দেখার সাহস হয় নি। সাহসের আর প্রয়োজন হবে না -কী বাঁচাটাই না বেঁচে গেলাম…

উপরে থাকা কেউ একজন আমার সাথে খেলায় মেতেছে। প্রমান সে করিয়েই ছাড়বে, আমিও কষ্ট পেতে পারি!

সে কি জানে না, আত্মা যখন হারিয়ে যায়ঃ শরীরটার খাড়া নাক, নুডলসের মত কুঁকড়ানো মায়াবী চুল কিম্বা অদ্ভুত সুন্দর টোল পড়া হাসি ---- সবই তখন নিতান্তই মূল্যহীন আর তুচ্ছ হয়ে যায়!
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×