somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কউমি মাদ্রাসাঃ গাধা বানানোর কারখানা !!!

০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-তানবির, নিয়ত করসি ছুডো পুতটারে হাফিজ বানাইমু।

--আলহামদুলিল্লাহ্‌ কাকা খুব ভালো। হাফেজীর পর রাসেলকে সাধারণ পড়াশোনাও করাইয়েন কিন্তু!

-এইটা কোন কথা বল্লা নাকি। পুতটা বড় আলেম হইবো আল্লা দিলে। খ্রিস্টান্রার ইংরেজি আর দুনিয়াবি পড়াশুনা কইরা কি হইবো। কয়দিনের দুনিয়া

---কাকা! আপনি যে কতটা অধার্মিক সিদ্ধান্ত নিসেন আপনি নিজেও জানেন না।
কোন ভাষাই কোন নির্দিষ্ট ধর্মের না। আল্লাহ বলতেসেন "খালাক আল ইনসান, আল্লা মাহুল বায়ান" আল্লাহ মানুষকে ভাষা শিক্ষা দিসেন। তাছাড়া হাদিস তো বলে আদম আঃ কে আল্লাহ সব ভাষা অর্থাৎ ইংরেজিও শিখিয়েছিলেন!
পবিত্র সাহাবীগণদের চাইতে বড় কোন আলেম আছে?
আবু হুরাইরা রাঃ এর চাইতে বড় মুহাদ্দিস? উমার রাঃ এর চাইতে বড় মুফাসসির? অথবা আসহাবে সুফফাগণের চাইতে বড় ফিকাহবিদ কোন আলেমের নাম বলেন তো শুনি?

-তারা তো বড় আলেম। সাহাবিদের তুলনা আছে নাকি..... কিন্তু..

---কৃষক সাহাবাগণ চাষবাস করেছেন, পশুপালক সাহাবাগণ পশু লালনপালন করেছেন, যে সাহাবাগণের ব্যবসা ছিল তারা দেশ-বিদেশে ব্যবসা করেছেন। অর্থাৎ তারা নিজ নিজ পেশায় দক্ষ ছিলেন।
একই সাথে তারা কুরআন -হাদিস-ফিকাহ-তিব্ব, তাসাউফ সহ সকল ধর্মীয় শাখাতেই চুরান্ত জ্ঞানীও ছিলেন। এটা মানেন তো?

-হু মানি

---তাহলে এবার বলুন তো একজন হাফিজ কেন ডাক্তার হতে পারবেন না? একজন মুফাসসের কেন ইঞ্জিনিয়ার হতে পারবে না? একজন মাদ্রাসা শিক্ষক কেন জেনেটিক্স নিয়ে পড়তে পারবে না? একজন শাইখুল হাদিস কেন স্বনামধন্য ইউনিভার্সিটির ইংরেজির প্রভাষক হতে পারবেন না???

না জেনে ইংরেজি হারাম হারাম বলে ফতোয়া কউমি মাদ্রাসার এরা। বঙ্গোপসাগরে আল্লাহর দেয়া সম্পদ খোঁজার জন্য তাহলে ইংরেজি বলা খৃষ্টানদের ডেকে না লাগে কেন?
তেল খনি সমৃদ্ধ সমগ্র আরবের তেল তোলার জন্য যখন ইংরেজদের ছাড়া উপায় থাকেনা তখন ধর্ম কোথায় যায়?

জিহাদের ভুল ব্যখ্যা দিয়ে পবিত্র কুরআন বুকে ধরিয়ে বাচ্চাছেলে গুলোকে নিজ স্বার্থে রাজপথে পুলিশের বন্দুকের সামনে তুলে দেয় ওরা। শাপলাচত্বর এ কি হইসিলো তা কাকা মনে আছে?

পড়েন নাই নবী সাঃ বলেছেন যুদ্ধে মুসলমানরা কখনো আগ বাড়িয়ে আক্রমণ করবে না?
ওরা জানে না- নবী সাঃ বলেছেন "সবচাইতে বড় জিহাদ হচ্ছে নিজের কুপ্রবৃত্তির সাথে যুদ্ধ করা"?

ওরা তো পবিত্র কুরআন হাদিসের ফেরিওয়ালা বানাচ্ছে ছেলেগুলোকে। মসজিদে মসজিদে কুরআন বিক্রি করার জন্য প্রস্তুত করতেছে কেবল মাত্র!
ধর্মীয় জ্ঞান অর্থমূল্যে বিতরণ যে হারাম তা জানেন?

নবী সাঃ দোয়া চাইতে শিখিয়েছেন -রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও, ওয়াফিল আখিরাতি হাসানাতাও..."
(অর্থ-আল্লাহ আমার পৃথিবী সুন্দর করে দাও, তার সাথে আমার পরকালও সুন্দর করে দাও)

অর্থাৎ আগে দুনিয়া, তারপর আখিরাত। আর আপনারা রাসুল সাঃ চাইতেও বেশি বুঝে দুনিয়াকে আপনাদের কথিত শত্রুদের(!) হাতে তুলে দিতেসেন আর নিজেদের ছেলেমেয়ে গুলারে গাধা থেকে গাধাতর বানাইতেসেন

কউমি মাদ্রাসার এরা বলে মহাপবিত্র রাসুল সাঃ নাক মাটির তৈরি মানুষ, স্রেফ আমাদের বড়ভাই এর মতো তার সম্মান (নাউজুবিল্লাহ)
আর বিদেশী কেউ সেই সাধারণ আর মাটির তৈরি মানুষের কার্টুন ছবি আঁকলে তাকে ধরে গলা কেঁটে দিতেসে বা প্রত্যক্ষ ভাবে সাপোর্ট করতেসে!

জানেন? ইসসলামের সবচাইতে বড় শত্রু কিন্তু ইহুদীরা নয়, খৃষ্টানরাও নয়।
আমাদের মতো ভন্ড মুসলিমেরাই ইসলামের জঘন্যতম শত্রু।

কাকা কখনো এই প্রবাদ টা শুনছেন?
"আধা ডাক্তারে জীবন শেষ,
আর, আধ মোল্লায় ধর্ম শেষ!"

---------------------------------------
চাচা অফিসে আসছিলেন আজকে দুপুরে। বহুদিন এর পুরানো ক্ষোভ সব এই নিরীহ লোকটার উপর হানিফ সংকেতের মতো একটানা ঢালছি।
"আইচ্ছা বাপ আজকে যাইগা" বইলা মুখ কাল কইরা চইলা গেছে....খারাপ লাগতেসে কিন্তু আমি আমার নৈতিকতার যায়গায় অটল।
এমন কোন প্রতিষ্ঠানে প্লিজ বাচ্চাদের দিবেন না যেখানে অর্ধেক ধর্ম বা অর্ধেক কর্ম শেখানো হয় :)
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×