হঠাৎ এক প্রেমিকার তার মনের প্রবল কৌতুহল থেকে প্রশ্ন করে প্রেমিকের কাছে-
তুমি আমাকে কেন ভালবাস।
প্রেমিক তার নাতিদীর্ধ জীবনে এমন বিপদে আর পড়েনি, কোনমতে মতে মিনমিন করে বলল-
তোমাকে ভাল লাগে,
তোমার সাথের মুহুর্তগুলি স্বপ্নের মতো মনে হয়,
তোমার না থাকা মুহুর্তগুলি অসহায় খুব শুন্য লাগে,
কোনমতে শেষ করে অপরাধীর মতো মাথা নিচু করে প্রেমিকার সামনে দাড়িয়ে থাকে প্রিয়ার মন গলার অপেক্ষায়।
কিন্ত বিধিবাম..... প্রেমিকার সন্তুষ্টির জন্যে এটা যথেষ্ট ছিল না। সে কোন মতে তার রাগ অভিমান চেপে রেখে সামনে তাকায়ে বলল-
এধরনের আবেগী কথা নয় যুক্তির প্রশ্নে বলো, যেভাবে আমার সকল বান্ধবীর বয়ফেন্ডরা বলে।
প্রেমিকের চোখ খুলে যায়,
তোমার চোখ আমার খুব পছন্দ,
তোমার টিকালো নাক আমার ভীষণ প্রিয়,
তোমার ভুবন ভোলানো হাসি আমার ভাল লাগে,
তোমার পোষাক বাছাই এর মধ্যে চমৎকার রুচি আছে,
তোমার প্রতিটি অঙ্গ ভঙ্গি আমায় দোলা দেয়,
তোমার সব কথা আমার নতুন মনে হয়,
প্রেমিকার মুখে এবার হাসি ফুটে উঠে এবং সময়ের সাথে আরো বিস্তৃত হতে থাকে। দুহাত বাড়িয়ে আলিঙ্গন করে বলে উঠে, এতো ভালবাসো আমায়।
................................
তিন মাস পর +
................................
একটা গাড়ি এ্যক্সিডেন্ট,
ফলাফল,
ড্রাইভিং এর সময় সিটবেল্ট ভালভাবে বাধা না থাকায় মেয়েটির মাথা উইন্ডসিল্ডে মারাত্মক ভাবে আঘাত পেয়ে এক চোখ হারিয়েছে, নাক থেকে চোয়াল বিস্তৃত লম্বা কাঁটা দাগ, হাটার জন্যে ক্রাচ তার সঙ্গি।
হসপিটালের আইসিইউ এবং কেবিন এর দরজার সামনে দিনের পর দিন প্রতিক্ষার প্রহর শেষ করে অবশেষে ছেলেটার তার (প্রেমিকার) সাথে দেখার অনুমতি মিলল তাদেরই বাগানের লনে।
আলতো অবঙ্গা ফুটে উঠল ছেলেটার চোখে মুখে, আজ মেয়েটার চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বলল,
"হায় ঈশ্বর, আজ এই মেয়েটার মাঝথেকে আমার পছন্দের সব কিছু নিয়ে নিলে। তোমার (প্রেমিকার) প্রতি আমার আজ কোন প্রয়োজন/মোহ আর অবশিষ্ট নেই আমি তোমাকে বিদায় জানাতে এসেছি। সময় তোমার সহায় হোক।"
মেয়েটির অবাক বিস্মিত চেহারার দিকে পিছন ফিরে এগিয়ে চলল পুরানো সেই লাজুক প্রেমিকপ্রবর।
দুই পা সামনে যেতে না যেতেই থমকে দাড়াল, এবার ছুটে এলো সরাসরি মেয়েটার কাছে-
আমার সেইদিনের বলা কোন কিছুই তোমার মাঝে নেই এখন, তবুও আজ আমি শুধু তোমায় ভালবাসি, তুমি আমার ভুবন, সব আনন্দের উৎস।
প্রেমিকার চোখ ভিজে উঠে এবং অনুভব করে সত্যিকারের ভালবাসায় কোন কারন প্রয়োজন হয় না।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


