somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিষিদ্ধ মুহুর্তের বিভীষীকা।

০৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটার পর একটা সিগারেট খাচ্ছেন তিনি।এশট্রেটা পূর্ণ হয়ে যাচ্ছে ছাই আর পোড়া সিগারেটের ফিল্টারে।কাগজের পর কাগজ ছিড়ে যাচ্ছেন তিনি।ওয়েষ্ট পেপার বাস্কেটটা দলা পাকানো কাগজে পূর্ণ হয়ে মাটিতেও গড়াগড়ি খাচ্ছে কয়েকটা দলা।

না তিনি পারছেনইনা।কোন ভাবেই পারছেননা একটা লাইনও লিখতে।এমন তো কখনো হয়নি। এমনও তো দিন ছিল যখন একরাত্রেও একটা উপন্যাস নামিয়ে দিয়েছেন তিনি- শুধুমাত্র প্রকাশকের অনুরোধে।অথচ আজ তার হাত চলছেনা, মাথা বনবন করে ঘুরছে- ঠিক যেমন সিলিং এর ফ্যানটা।

আরেকটা সিগারেট ধরালেন তিনি।কি হয় লিখে দিলে? কিছুই না।কিন্তু তবুও কোথায় যেন একটা বাধা।উপন্যাস-গল্পে তো এরকম কথা, এদের কথা অনেক বলেছেন তিনি।তাহলে নিজের জীবনী লেখার ক্ষেত্রে একথা তিনি কেন লিখতে পারছেননা?কেন মন সায় দেয়না?মাথায় হাত দিয়ে রিভল্ভিং চেয়ারটায় শুয়ে পড়লেন তিনি।মুখে সিগারেট।শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে আছেন ফ্যানটার দিকে।ফ্যানটা ঘুরছে, বিরামহীন।

একটা মুহুর্ত, শুধু একটা মুহুর্ত আজ কোথায় এনে ফেলেছে তাকে।কোন এক সংকীর্ণতার শিকল পরিয়ে দিয়েছে তার পায়ে।কোন এক খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে তাকে।

তিনি মেয়েটার মুখটা মনে করার চেষ্টা করেন।আবছা আবছা মনে পরে।চেহারা এমন আহামরি কিচ্ছু ছিলনা।কিন্তু সব সর্বনাশের মূল ওই চোখদুটো।কী মায়াবী!!কিভাবে যেন কাছে টেনে নেয়, খুব কাছে......এখনও ভাবলে শিহরণের ঝড় ওঠে তার স্নায়ুতে।

আজ খুব মনে পরছে সেই দিনের কথা।পুরনো সেই মন্দিরের ভিতরটার কথা।জঙ্গলের মধ্যের সেই মন্দিরটার সেই দিনের কথা, যেইদিন দুটি দেহের উন্মাতাল, বিক্ষিপ্ত নিশ্বাস প্রশ্বাসে থেমে গিয়েছিল বাতাস নিজেও।দুটি দেহের কাঁপনের কাছে পরাজিত হয়েছিল প্রকৃ্তির স্পন্দন।জড়ানো দুটি দেহ ভুলে গিয়েছিল সব.........অতীত.........ভবিষ্যৎ।শুধু ছিল সিক্ত, আবেগী বর্তমান।

এরপর জীবনে অনেক মুহুর্ত এসেছে, এসেছে অনেক আবেগী মুহুর্ত।কিন্তু সেদিনটার কাছে সব ম্লান।সেদিনের কথা মনে পরলে আজও ঘেমে নেয়ে ওঠেন তিনি-লজ্জায়, সংকীর্ণতায়.........ভালোবাসা এবং আবেগেও।

তারপরে কি হয়েছিল মেয়েটার?তিনি যতটুকু শুনেছেন সেই মন্দিরের সামনের নুয়ে পরা-কী যেন গাছটার নাম.........ওটাতেই গলায় ফাঁস দিয়ে চলে গেছে.........অনেক দূরে।

"ইশ্, যদি বাবা সবকিছু টের পেয়ে আমাকে ঢাকায় পাঠিয়ে না দিতেন, তাহলে বোধহয় এটা ঘটতনা" , ভাবলেন তিনি।কিন্তু এটা না ঘটলেও অন্য কীই বা এমন ভালো কিছু ঘটত তা ভেবে পাননা তিনি.........সবাই জানত তিনি লন্ডন চলে গেছেন, তার বাবা সেভাবেই সবাইকে বলেছিলেন।অথচ তিনি ঢাকাতেই ছিলেন।সে একই মাটিতে ছিলেন............যেই মাটি কেঁপে উঠেছিল দুটি দেহের কাঁপনে, যে মাটি ভিজে গিয়েছিল দুটি দেহের ঘামে......

একটু হাসিও পেল তার।কী একটা সময় ছিল তখন.........গ্রামের সাধারণ মানুষের কাছে ঢাকাও যা ছিল, লন্ডনও তাই ছিল.........দুটোই অনেক দূরে, দুটোই ধরা ছোয়াঁর বাইরে।ইশ্ সেইদিন যদি কেউ আমাকে ঢাকা দেখে ফেলত।যদি কেউ গ্রামে গিয়ে বলে দিত আমি এখানেই আছি, এই মাটিতে ,এই বায়ূতে............না তাহলেও বোধহয় কিচ্ছু হতনা।হাসছেন তিনি। কষ্টের হাসি।কারন তিনি নিজেই জানেন তার বাবা কি করতেন...বা বাবার সামনে দাড়ানোর মত সাহস তার ছিল কিনা......তিনি খুব ভালো করেই জানেন।

না, লিখবেননা তিনি আত্মজীবনী।জীবনের কথাই যদি লেখা না গেল তবে আর জীবনী কিসের?যেখানে জীবনের সবচেয়ে বড় সত্য কিছুতেই কলমের ডগা বেয়ে বের হওয়ার সাহস পায়না, সেখানে জীবনী লেখার কোন মানে হয়না।

জীবনী না লিখলেও আজ ডায়েরীতে কিছু কথা তিনি লিখবেন।মনের কথা।একান্তই মনের।জানেন এতে কোন লাভ নেই।তবুও তিনি লিখবেন, এমনিই লিখবেন, নিজের জন্য লিখবেন, মনের ভার হালকা করার জন্য লিখবেন।

ডায়েরীটা খুলে লেখা শুরু করলেন তিনি.........

"তোমরা সবাই আমাকে দেবতা জ্ঞানে সন্মান কর, প্রাণের অধিক ভালোবাস...কিন্তু কেন?কারন আর কিছুই না।শুধুমাত্র এই কলমটা।এই কলমটাই আমাকে বানিয়েছে লেখক, করেছে তোমাদের সবচেয়ে আপন।

আজ জীবনের একটা প্রান্তে এসে আমি বুঝেছি কলমের সীমাবদ্ধতার কথা।মন না চাইলে কলম কিছুই প্রকাশ করতে পারেনা।

এই কলমের মাধ্যমেই প্রকাশ পেয়েছে কত জীবনের গল্প-কখনো সাদাকালো, কখনো রংমাখা।অথচ সেই কলম আজ আমার জীবনের গল্পই প্রকাশ করতে পারলনা.........সত্যিই প্রহসন।কি বল?

আমার জবানবন্দী ডায়েরীর পাতাতেই বন্দী থাক.........চিরতরে......আমি পারলামনা প্রকাশ করতে.........আমি পারলামনা আমার জীবনের গল্প তোমাদের উপহার দিতে.........

স্বার্থপরতার মুখোশে ঢাকা মুখের বিভৎস হাসিটুকু নাইবা আনলাম বাইরে।নাইবা দেখলে এমন ভয়ঙ্কর হাসিটুকু তোমরা।কী আর হবে শুধু ওটুকু দেখে যেখানে ভিতরটা কেউ দেখতে চাওনা !

ক্ষমা করে দিও, প্লিজ।"


সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৪৪
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪১



​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

বিপ্লবী...বিপ্লবী...

তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬


একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

×