কোন রূপকথা গল্পগাঁথা নয়
আমার স্মৃতি কলুষিত বিষ্ময়
আমি
ছিল ভিজাতি শোষক দুর্যয়
ধীরে ধীরে জাগে বিদ্রোহী এ দেশ
বুকের তাজা খুনের রাংগা বেশ নিয়ে
স্বাধীনতার স্বপ্ন তোলে এলো সেই রাত
কেড়ে নিয়েছে ঐ হায়নার দল
ধর্ষিত মায়ের চোখের জল
লাখো লাখো শহীদ তোমাদের কথা ভূলিনি
জীবন দান যদি মহান মূল্য হয়
তোমরাইতো চির বিষ্ময়
তোমাদের সমমূল্য বিশ্বে কোনজাতি আজও দেয়নি
তবুও
নিশ্পেষিত গোটা জাতি ঐ
আর নয় আর কতকাল তারা পাবে প্রশ্রয়
পরাজিত সন্তান আজ দাও পরিচয়
আজও যারা এই মাটিটায় হাতিয়ার সানায়
আজও যাদের রক্তচোখ মোদেরও পানে
ঐ
আরেকটি মুক্তিযুদ্ধ করবে তোদের চিরঅবসান
আসছে প্রজম্ন মুক্তিযোদ্ধাদেরই সন্তান
আর নয় আর একটিবারও দেবো প্রশ্রয়
এবার সব দালালেরা দাও পরিচয়
আজও যারা এই মাটিতে হাতিয়ার সান
আজও যাদের রক্তচোখ মোদেরও পানে
ঐ রাজাকার ছেড়ে যা এই দেশটা আমার
আরেকটি মুক্তিযুদ্ধ করবে তোদের চিরঅবসান
আমরা এ প্রজম্ন মুক্তিযোদ্ধাদেরই সন্তান
আমরা এ প্রজম্ন রাজাকার এর তালিকা চাই
লাখো শহীদের সাথে মুক্তিযোদ্ধা আমরা সবাই
(নোভা)
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০০৮ রাত ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


