ইতিহাস বিকৃতি শাস্তিযোগ্য অপরাধ বিবেচনা করা জরুরী
০৩ রা এপ্রিল, ২০০৭ দুপুর ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আশা করি সবাই জানেন যে, ২য় বিশ্বযুদ্ধে সংগঠিত গনহত্যা বিষয়ে কোন প্রশ্ন করা বা মনগড়া মতামত দেওয়া একটা অপরাধ এবং জেলে যেতে হয়। এই অপরাধে অনেক দামী ইতিহাস বিদ এখন জেলে। জার্মানীতে জেনডাল নামক একজনের বিচার চলছে স্বঘোষিত ইতিহাসবিদ হিসাবে ইতিহাসবিকৃতির অপরাধে। একটা ভাল লক্ষন দেখছি বাংলাদেশে - মুক্তিযুদ্ধের সোল এজেন্ট আ.লী ক্ষমতায় নেই কিন্তু ইতিহাস বিকৃতির বিরুদ্ধের পদক্ষেপ নিচ্ছে সরকার। এটা একটা সভ্যজাতির জন্য স্বাভাবিক এবং একটা সুস্থ্য প্রজন্ম গড়ে তোলার জন্য জরূরী। আবার যদি রাজাকার এবং ঢেউটিনের খনির মালিকরা ক্ষমতায় যায় তবে পাঠ্যবই এ ইতিহাস বিকৃত করবে সন্দেহ নেই। সুতরাং ইতিহাস বিকৃতি বন্ধ করা আইন করে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ঘোষনা করা দরকার। নতুবা আবারো বাংলাদেশের জনগনের কোটি কোটি টাকা অপচয় হবে - সেই বিকৃতি মুছতে - কিন্তু ইতোমধ্যে একদল বাচ্চা রাজাকার তৈরী হয়ে বুড়া রাজাকারদের পক্ষে মিছিল মিটিং করে একটা মেকি জেহাদ করবে - অবশেষে বাংলা ভাইএর জন্যে ব্যবহৃত দড়িতে ঝুলবে। এটা একটা উন্নয়শীল দেশের জন্য বিরাট অপচয়। ইতিহাস বিকৃতি বন্ধের আইন করার এই কাজটা করার জন্য সবাইকে স্বোচ্চার হওয়া দরকার।
এতেই বাংলাদেশের ইতিহাসের একটা স্থির অবস্থা হবে এবং আকন্দ টাইপের বিশ্ববেহায়ার চাকররা ইতিহাস বিকৃতির থেকে বিরত হবে - নয়তো জেলে যাবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে...
...বাকিটুকু পড়ুনগানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর...
...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘
নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ...
...বাকিটুকু পড়ুন