অন্যপাশ থেকে এক মেয়ে ফোন উঠালো - হ্যালো।
সখিনা - হ্যালো, এটা কি ফজলের বাসা? আমি কি ফজলের সাথে একটু কথা বলতে পারি?
অন্যপাশে মেয়ে কন্ঠ : - ফজল এখন শাওয়ার নিচ্ছে।
সখিনা - ওকে, আপনি কি দয়া করে আমাকে একটা কল ব্যাক করতে বলবেন। আমি ওর গার্লফ্রেন্ড সখিনা বলছি।
----
দীর্ঘক্ষন পরেও কোন ফোন এলো না। সখিনা কৌতুহল দমন না করতে পেরে আবার ফোন করে।
এবার পুরুষ কন্ঠ : - হ্যালো, ফজল বলছি।
সখিনা - আরে এটা তো সেই ফজল না, স্যরি।
পুরুষ কন্ঠ : - তাইতো, আমি সেই কথাইতো ঘন্টা খানেক ধরে আমার স্ত্রীকে সেই কথাই বুঝানোর চেষ্টা করছি।
( সতর্কীকরন: এই জোকের কোন সকল নাম এবং চরিত্র কাল্পনিক)
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০০৭ সকাল ৮:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




