somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবার তোরা মানুষ হ

২৬ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবার তোরা মানুষ হ

আবার তোরা মানুষ হ
সময় চলে যাচ্ছে জানিস্ তো?
পিশাচ আজ বাসা বেধেছে তোদের মনে
গ্রাস করছে ক্ষণেক্ষণে!!
আজ তোদের ইতিহাস দ্বিখন্দি্ত
জাতি হিসেবে তোরা কি কেবলই মর্মাহত ?
লাশের গন্ধ নয়নি আজও নসিকা থেকে স্থানচ্যুত
আক্ষেপের জ্বালা তাড়ায় মোরে অবিরত..
হুজুকএ কত কাল চলবিরে আর?
কান দিবি গুজবে কতকাল??
তোদের দেখা সেই স্বপ্ন
তোদের সামনেই সস্তায় বিক্রি হয়ে যাচ্ছে..
খবর কি রাখিছ্ তার একটুকু ও?
ভাষা আন্দোলন তোদের কাছে আজ গল্প
আর মুক্তিযুদ্ধ সেতো তোদের তর্ক করার উপলক্ষ মাত্র...
আজ তোদের কাছে চাইতে আসি নি কিছু
শুধু বলতে এসেছি ষড়যন্ত্র ছাড়েনি তোদের পিছু
লজ্জিত হবি আর কত কাল?
মহাকাল ধিক্কার দিবে তোদের চিরকাল??
তোষামদকারী যেদিন ছাড়বি
সেদিন নিজেদের একটু বিবেকবান ভাববি
বুঝতে আর কত কাল লাগবে তোদের সময়
ভাবনার সময় দিবে কি তখন অসময়?
শোকে তোরা করিছ শুধু হায় ! হায় !
তোদের মন কি যে বলে সেটাই বুঝা দ্বায়
আজ অন্যায় কাছে তোরা বাকরুদ্ধ
তবে কেন করেছিলি মুক্তিযুদ্ধ?
গনমাধ্যম বলে তোরা নাকি দুঃখিত
আনুষ্ঠানিক প্রতিক্রিয়া যেন কৌতুক এর মত!!
ধর্মের নামে আজ যারা করে ব্যাবসা
তারা কি করে তোর অর্জন তোয়াক্কা?
মনে রাখিছ যার যার ধর্ম তার তার কাছে
এখানে খুনা খনির কি আছে?
আবার তোরা মানুষ হ
সময় ফুরিয়ে যাচ্ছে জানিস্ তো?
অমানুষদের সাথে করছিস আজও বসবাস
তোরা আসলে বলত? কি চাস্!
একচোখ দিয়ে দেখবিরে আর কতকাল
তোর ভাইয়ের রক্ত চুশে খাবে যতকাল?
ওদের পায়ের ধ্বনি আজ ও শোনা যায়
ওদের কথায় কি শুধু তা বোঝা যায়?
জাতির পিতাকে তোরা দিলিনা আজ যথাযথ মর্যাদা
কি চেয়েছিল সে ? যার জন্য স্বাধীনতার পরও
শহীদ সে অবশেষে..
ঘুণে ধরেছে আজ তোদের এই সমাজে
আমার মায়ের কান্নার শব্দ আজও ভাসে বাতাসে
আবার তোরা মানুষ হ
সময় ফুরিয়ে যাচ্ছে জানিস্ তো?
হারাতে বসেছিস্ তোদের আপন পরিচয়
সভা সেমিনার করে রক্ষা হবে কি সেটি আর?
বাংলাকে করছিস বাংলিশে রূপান্তর
তোদের প্রতিভা দেখে মনে হয় যেন
গলায় ফাসিঁ দিয়ে মরি !!
কি হয় বছরে একদিন পান্তা ইলিশ খেয়ে
লাল-সাদা জামদানী আর ফতুয়া পরে?
বিচার নামে কতকাল চলবেরে প্রহশন
হবি কত দিন আর নীল রক্তের দ্বারা শোষন?
আবার তোরা মানুষ হ
সময় ফুরিয়ে যাচ্ছে জানিস তো?
বোধ গুলোকে ঘুম থেকে একটু জাগা
স্বপ্ন গুলোকে নতুন করে সাজা
তিল কে আর তাল না বানায়ি কর রাজনীতি
চাষ কর মনের ভিতর স্যতিকারের দেশপ্রীতি
মনে রাখিছ রাজাকার মুক্ত হয়নি এখনো আমার দেশ
বুঝা কঠিন ওদের বেশ
রক্তে অনল জ্বালাতে হবে আবারও
দিতে হবে ওদের বিরুদ্ধে কঠিন জবাব ও
বলার ছিল অনেক কিছুই আমার...
আজ বলছিনা বেশী কিছু আর ..
শুধু এই টুকুই বলছি্ আবার
আবার তোরা মানুষ হ
সময় ফুরিয়ে যাচ্ছে জানিস্ তো?

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×