একটি রক্তাক্ত গোলাপের আত্মহনন
আমার বাগানে ফুটেছিল একটি রক্তাক্ত গোলাপের কলি
এখন না হয় তোমাকে সেই গল্পই বলি,
ও হ্যাঁ আমি কিন্তু সেদিন জলসা ঘরে যাইনি
তাই কথা গুলো প্রলাপ ভাববার সুযোগও তোমাকে দেই নি!!
সেদিন নীল জোৎছনা ছিল অন্তরীক্ষে
সবুজ রঙের মায়াবী ছায়া ছিল বৃক্ষে,
মৃতিকায় ছিল নষ্টালজিক এক গন্ধ
বুঝাই যাচ্ছে পরিবেশ ছিল কিছুটা শিহরীত!!
হঠাৎ এক ঝটকা লিলুয়া বাতাস
অতঃপর এক রক্তাক্ত গোলাপের কলির সুবাস
উদাস করল পাষানের আপন মন!
অলফ্রাক্টরি স্নায়ু আমার তখনও ছিল বিচলিত কিছুক্ষণ..
ধূসর কিছু মেঘের ঘোমটার আড়ালে
ঘুমিয়ে ছিল কিছু নিশ্চুপ লাজুক তাঁরা,
আমার রক্তাক্ত গোলাপ তখনও
সুবাস ছড়িয়ে করছিল মোরে দিশেহারা!!
পরিস্থিতি তখন ও আমার কাছে লাগেনি ভয়ানক
চিত্র কল্পের ডানা মেলা চিল উড়ছিল না অন্তরিক্ষে যতক্ষণ;
আমার চোখে দেখা যায়নি ভয়ের রক্তাক্ত আভা, কারণ
কাশফুল যে তখনও খেলছিল বাতাসের সাথে খেলা।।
অতঃপর আমার রক্তাক্ত গোলাপের সাথে হল দেখা
গোলাপ তখন নীল রঙে অভিমানী,
আমি বললাম তোমার কি দুঃখ তা আমি জানি
রক্তাক্ত গোলাপ তখন মৃদু হেসে বললো
তোমার মত পাপীর মুখে এ কি শোভা পেল?
হৃদয়ে আমার পাজর ভাঙ্গানো আত্মনাদ
সইছিল না গোলাপের দেওয়া বিষাদের অপবাদ
রক্তাক্ত গোলাপ তখন বলেছিল কিছু কথা
না হয় বললাম এখন তা অযথা!!
অচেনা এক বাতাসে রক্তাক্ত গোলাপের আত্মহনন.
তাকে বাচাবার চেস্টা আমার প্রাণপন
ব্যার্থ এই আমি আবার ও
পুরুষ বলে কাঁদিনি একটুকুও
রক্তাক্ত গোলাপ আজ রক্ত ঝরিয়ে বিবর্ণ
রক্তাক্ত গোলাপ আমার স্মৃতি থাকবে আজন্ম
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।