somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টি ভেজা চা

১৪ ই জুন, ২০১৫ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঝুম বৃষ্টি হচ্ছে। রিকশাওয়ালা বলল, আপনের অসুখ হইয়া যাইবো। যে হারে কাপতাছেন, চাইর ঘন্টা তো হইল। আর কতো ? শইলে আর শইব না, বাদ দ্যেন।
আমি বললাম, তোমার রিকশা চালাইতে কষ্ট হলে তোমারে ছেড়ে দেই, তুমি যাওগা।
রিকশাওয়ালা – না তা কই নাই। আমাগো আর কি সমস্যা।
আমি বললাম, তোমাকে আমি একটা সাহায্য করতে পারি। তুমি চাইলে, রিকশার পিছে বসতে পার, আমি চালাই। তোমার ভাড়া আমি ঠিকই দিয়ে দিব।
রিকশাওয়ালা – না মামা এইডা হয় না। আর আপনি যে ভাবে কাপতাছেন, পারবেন না।
আমি বললাম, তাহলে কথা বলবা না, যেইদিকে মন চায় যেতে থাক। চা খাবে ?
রিকশাওয়ালা – না মামা, বৃষ্টির মদ্দে চা খামু না।
আমি বললাম, তুমি কি যান, বৃষ্টির পানি মিশানো চা খেতে কি মজা। থাক তুমি বুঝবা না। চায়ের দোকান পাইলে থামাবা।
রিকশাওয়ালা – মামা একটা কতা কমু ? রাগ কইরেন না আবার !
আমি বললম, রাগ করার মত হলে তো রাগ করবই। যদি মনে কর রাগ করব বইল না।
রিকশাওয়ালা – না মানে, আমার মনে হয়, আপনি ডিগবাজি খাইছেন।
আমি বললাম, কি!
রিকশাওয়ালা – বুঝলেন না। তয় থাক। আচ্ছা কন না মামা আপনের কি মন খারাপ?
আমি বললাম, না, তেমন না, তবে, থাক......
রিকশাওয়ালা – আমি মামা কতা বেশি কই। আমার বাজান কইতো, তোর কতার রেলগাড়ি থামাবি ? নাইলে কিনতুক কান কপাডির উপরে থাবরা খাবি। আমার বাপজান টা আমারে অনেক ভালবাসত। আমি অনেক বার অই থাবড়া খাওনের কতা শুনছি, কিন্তু একবার ও খাই নাই। মামা আমারে কন না আপনের কি হইছে ? আমি শান্তি পাইতেছিনা। কোন মাইয়া কি আপনারে ডিগবাজি দিছে ?
আমি বললাম, আরে না। আমারে ছ্যাক দিতে হইলে মেয়েদের ১০৩ বার জন্ম নিয়া আসতে হবে। আমি কাউরে পাত্তা দেই না।
রিকশাওয়ালা – মাইয়াডারে আপনি অনেক বেশি ভালোবাসতেন, তাই না মামা।
আমি বললাম, আরে না, তেমন কিছু না।
রিকশাওয়ালা – এই অবস্থায় সবাই একই রকম কতা কয় মামা। আপনি মাইন্ড খাইয়েন না। ওর চাইতে আরো ভাল মাইয়া পাইবেন।
আমি বললাম, ওই মিয়া তুমি আসলেই বেশি কথা বল। তোমার বাজানের মত আমার ও মন চাইতেছে, তোমারে ঠাডাইয়া একখান থাবড়া দেই, থামরে ভাই।
রিকশাওয়ালা – সরি।
আমি বললাম, আমি একজনকে কাল খুন করছি।
রিকশাওয়ালা – সরি মামা, আপনের কইতে মন না চাইলে কইয়েন না। আপনাগো মত টাইটুই পরা মানুষ গুলারে এই ভাবে ঘুরতে দেখলে ভাল লাগে না।
আমি বললাম, বললাম না একজন কে খুন করছি। তাই মনটা অনেক খারাপ। কিন্তু আমাকে কেউ খুনি বলবে না, বা শাস্তিও দিবে না। তাই নিজেকে মাফ করতে পারছি না।
রিকশাওয়ালা – থাক মামা, কওয়ন লাগব না। আমি শুনুম না। মিছা কতা কইয়েন না। আমি এইডারে অনেক ভয় পাই। একবার মিছা কতা কওনের লাইগা আমার দম বন হইয়া গেছিল। হের থেকে আমি মিছা কতারে অনেক ডরাই।
আমি বললাম, তুমি থাম, আমি বলি। আমি কাল আমার বৌ-রে মেরা ফেলছি।
রিকশাওয়ালা – কন কি মামা! কে কে জানে ?
আমি বললাম, সবাই জানে। কিন্তু কিছুই করার নাই। গতকাল সকালে অফিস আসার আগে নতুন সিলিং ফ্যান লাগায়া আসছিলাম। তারা হুরড়ার মধ্যে ঠিক মত নাট-বল্টু টাইট না দেয়ায় দুপুরের দিকে খুলে পড়ে মাথা ফেটে মারা গেছে। আজ সকালে দাফন হইছে।
রিকশাওয়ালা – কিছু খাইছেন মামা।
আমি বললাম, কালকে থেকে খাই নাই।
রিকশাওয়ালা - চলেন খাই। বৃষ্টির পানি মিশান চা খাই।
আমি, তোমার ভাবির সাথে টি...এস...সি-র মোড়ে অনেক দিন আমি এই চা খাইছি.....................!
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৫ রাত ৮:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×