(উৎসর্গ: অকালপ্রয়াত সহব্লগার, সাংবাদিক মাহবুব মাতিন)
তারপর;
একদিন আমরাও কারো দীর্ঘশ্বাসের স্মৃতি হবো......
ছবিই ছিলে তুমি;
প্রাণচাঞ্চল্যে ভরপুর জীবন্ত।
ছুটে ছুটে চলা সংবাদের পিছু...........।
চেনা জানা নও- তবু;
কতবার শুনেছি সেই কন্ঠ, কতো চিরচেনা ভঙ্গীতে!
দৃষ্টিকে অভ্যেসের খাঁচায় ফেলে,
নিত্য সংবাদ দেখা;
তবুও স্মৃতি চিনে নিতে সময় নেইনি কখনোও;
"মাহবুব মাতিন; চ্যানেল আই!"
সমাপ্তি রেখা টেনে দিলে তার!
বলেছিলে," চশমা ছাড়া মাতিনকে মানায় না";
আসলেই মানায় নি।
আরো বেমানান ছিল নিথর শুয়ে থাকা হীম শীতল,
নেই হয়ে যাওয়া মানুষটি।
বড় অসময়ে চলে গেলে,
সংবাদের শিরোনাম হয়ে।
তারপর,
আমাদের দীর্ঘশ্বাস।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



