মিয়ানমারের ওপর থেকে অবরোধ তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র
১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মিয়ানমারের ওপর থেকে শিগগিরই অর্থনৈতিক অবরোধ তুলে নেবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এমনটিই জানিয়েছেন মিয়ানমারের ক্ষমতাসীন এনএলডি পার্টির নেতা অং সান সু চিকে। বুধবার হোয়াইট হাউসে সু চির সঙ্গে এক বৈঠকে ওবামা এ কথা বলেন। ওবামা সু চিকে বলেন, অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রে মিয়ানমারের পণ্যে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা পুনঃপ্রতিষ্ঠা করা হবে। এর ফলে মিয়ানমারের ‘অমিয় সম্ভাবনার দ্বার’ উন্মোচিত হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কার্যালয় ওভাল অফিসে এক যৌথ বিবৃতিতে ওবামা বলেন, ‘বার্মার ওপর যে সাময়িক অবরোধ আরোপ করা হয়েছিল, যুক্তরাষ্ট্র তা তুলে নেওয়ার প্রস্তুতি গ্রহণ করছে।’ এর আগে ওবামা কংগ্রেসকে অবগত করেন যে, তিনি মিয়ানমারকে জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ১৯৮৯ সালে মিয়ানমারের সামরিক জান্তা গণতন্ত্রপন্থিদের হটিয়ে ক্ষমতা দখল করলে যুক্তরাষ্ট্র দেশটির ওপর অর্থনৈতিক অবরোধ আরোপের পাশাপাশি জিএসপি সুবিধা বাতিল করে। সু চি সাংবাদিকদের বলেন, ‘আমরা মনে করি অর্থনৈতিকভাবে আমাদের আহত করে- এমন অবরোধ তুলে নেওয়ার সময় এসেছে।’ এ সময় সু চি স্মরণ করিয়ে দেন যে মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারে মার্কিন কংগ্রেস চাপ সৃষ্টির মাধ্যমে বরাবরই সাহায্য করেছে। মিয়ানমারের ওপর অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার হলে দেশটিতে বিদেশি বিনিয়োগ বাড়বে এবং গণতন্ত্র শক্তিশালী হবে বলে হোয়াইট হাউস মনে করে। সূত্র : আলজাজিরা -
See more at:
Click This Link
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন