somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মে দিবস : শিকাগো টু সাভার ভায়া ১২৬ বছর

০১ লা মে, ২০১৩ রাত ২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মে দিবস : শিকাগো টু সাভার ভায়া ১২৬ বছর




আজ মহান মে দিবস । ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো নগরীতে শ্রমিকরা দৈনিক আট ঘণ্টা কর্মসময় নির্ধারণ ও ন্যায্য মজুরির দাবিতে সর্বাত্মক ধর্মঘট শুরু করে। আন্দোলনরত শ্রমিকদের ওপর সেই সময় গুলি চালিয়ে পুলিশ ১১ জনকে হত্যা করে। শ্রমিকদের অপরাধ ছিল তারা তাদের অধিকার দাবি করেছিল। ১২৬ বছর পর বাংলাদেশের সাভারে ভবন ধসের ঘটনায় চারশ' পোশাক-শ্রমিকের প্রাণহানী আর কয়েক হাজার শ্রমজীবী মানুষ পঙ্গু হয়ে যাওয়ার পর আমাদের শ্রমিকরা নিরাপদে কাজ করার অধিকার আদায়ে সোচ্চার হয়েছে।

কোনটি বড় ঘটনা? শিকাগোতে পুলিশের গুলিতে ১১জন নিহত, নাকি ঢাকার সাভারে ডেকে এনে ৪শ শ্রমিককে হত্যা? এ প্রশ্ন আজ বিশ্ব-বিবেকের কাছে।

এবারের বিশ্ব শ্রমিক দিবস এসেছে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালন করা হচ্ছে দিনটি।


ঐতিহাসিক মে দিবসের সূচনা যুক্তরাষ্ট্রে শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটে। ১৮৮৬ সালের কথা দেশটির শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা আন্দোলন করেন উপযুক্ত মজুরি ও দৈনিক আট ঘণ্টার বেশি কাজ না করার দাবিতে। আন্দোলনরত শ্রমিকদের ওপর সেই সময় গুলি চালিয়েছিল পুলিশ। এতে অনেক শ্রমিক হতাহত হয়। সেদিনের ওই ঘটনা ক্রমে আন্তর্জাতিক স্বীকৃতি পায়। ১৮৮৯ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে দিনটিকে নিহত শ্রমিকদের সম্মানে `মে দিবস` হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। সেই থেকে ১ মে দেশে দেশে পালিত হয় `মে দিবস` খ্যাত বিশ্ব শ্রমিক দিবস হিসেবে।

বাংলাদেশের শ্রমজীবি গরিব মানুষগুলো চাকরি হারানোর ভয়ে ভবন মালিক ও গার্মেন্টস মালিকের নির্দেশে ফাটল ভবনে কাজ করতে বাধ্য হয়েছিলেন। গত ২৪ এপ্রিল ভবনটি ধসে পড়লো মেহনতি মানুষগুলোর মাথার ওপর। ভবনের প্রতিটি তলা যেন স্যান্ডউইচের মতো একটির ওপর আরেকটি মুহূর্তেই চেপে বসে আর পিষে ফেলে শ্রমজীবী মানুষদের। মানব ইতিহাসের অন্যতম ট্রাজেডিগুলোর মধ্যে সাভারও যুক্ত হলো।


ভবন মালিক রানার আহ্বানেই গার্মেন্টস মালিকেরা সেদিন সকালে কর্মীদের ডেকে এনে কাজে যোগদান করান। আগের দিন ভবনটিতে ফাটল দেখা দিলে তাদের ছুটি দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু, কাজে যোগদানে বাধ্য করিয়ে অসংখ্য শ্রমিকের জীবনাবসান হলো। এ ঘটনাকে দুর্ঘটনা না বলে ‘হত্যা’ই উল্লেখ করা হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে। সাভারের এ ঘটনা কাঁদিয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়াসহ সারাবিশ্বের বিবেকবান মানুষদের।

রানা প্লাজা ধসের ঘটনায় সরকারি হিসেবে মঙ্গলবার রাত পর্যন্ত ৪শ লাশ পাওয়া গেছে। জানা গেছে, বেঁচে যাওয়াদের মধ্যে অনেকেই পঙ্গুত্ব বরণ করবেন।

বাংলাদেশে এমন ট্রাজেডির মধ্যে এসেছে এবারের শ্রমিক দিবস। এখনও চলছে রানা প্লাজার নিচে দুমরানো শ্রমিকের গলিত লাশের সন্ধান। এবারের ১ মে'তে মুনাফালোভী মালিকের খামখেয়ালীতে নিহত হতভাগ্য আরো কিছু শ্রমিকের সাতদিনের পচাঁগলা লাশ দেখবে এ দেশের মানুষ।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৩ সকাল ৭:২৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১১:০৮



কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?

প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৮


স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

×