অবরোধের দিন পথচারী বিশ্বজিৎ দাসের হত্যা মামলায় ৬জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন, মহানগরীর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম।
রোববার বিরোধী দলের রাজপথ অবরোধ কর্মসূচি চলাকালে অবরোধ সমর্থক ও বিরোধীদের ধাওয়া পাল্টা ধাওয়ার পর কয়েকজন যুবকের পিটুনি ও ছুরিকাঘাতে নিহত হন শাঁখারিবাজারের দর্জির দোকানি বিশ্বজিত। পরদিন গণমাধ্যমের খবরে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা ওই হামলা চালায়।
এদিকে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, অবরোধের দিন বিশ্বজিৎ দাসকে হত্যার জড়িতরা কেউই ছাত্রলীগে ‘সক্রিয়’ নয়। তেোদর অনেক আগেই ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
“বহিষ্কৃতরা ছাত্রলীগের নাম ব্যবহার করে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। জড়িতদের মধ্যে ইতোমধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও সনাক্ত করা হয়েছে। তাদের আজকের মধ্যেই গ্রেপ্তার করার নির্দেশ দেয়া হয়েছে।” [সোর্স একাত্তর]
কিনতু আমার কথা হচ্ছে, অপরাধী ছাএলীগের কি না সেটা সনাক্ত করা পুলিশের দায়িত্য নয়। অপরাধীকে সনাক্ত করা, গ্রেফতার বা সাজা দেয়া সেটাই পুলিশের কাম্য হওয়া উচিত। আপরাধী কে সেটা তো পুলিশের দেখবার বিষয় নয়। আর যখন পুলিশ বলে “বহিষ্কৃতরা ছাত্রলীগের নাম ব্যবহার করে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। জড়িতদের মধ্যে ইতোমধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও সনাক্ত করা হয়েছে। তাদের আজকের মধ্যেই গ্রেপ্তার করার নির্দেশ দেয়া হয়েছে।” তখনেই পক্ষ-নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে আশে। – mindspeech.com
Details

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




