Click This Link বছর ধরে’ চলচ্চিত্রে টুনি বউ চরিত্রে অভিনয় করে দর্শক নজড়ে এসেছিলেন শশী। এরপর থেকে নিয়মিত নাটকেই অভিনয় করে গেছেন তিনি। অভিনয় করেছেন নানা ধরণের চরিত্রে। মুক্তিযুদ্ধের গল্পের নাটকেও অভিনয় করেছেন।
কিন্তু মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেননি। এই প্রথম একটি নাটকে শশী একজন নারী মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করলেন।
নাটকের নাম ‘শহীদ মোসাম্মদ কুলসুম বেগম’। এ নাটকে শশী মুক্তিযোদ্ধা কুলসুম বেগমের চরিত্রে অভিনয় করেছেন। পরিচালক জানিয়েছেন নাটকের কাহিনীতে দেখা যাবে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কিছুদিন পরেই কুলসুম বেগমের বাবা শহীদ হন। গ্রামের যুবক হামিদকে ভালোবাসে কুলসুম। ঘটনা ক্রমে হামিদ জড়িয়ে পরে রাজাকারদের দলে। এক পর্যয়ে তার গ্রামে মুক্তিযুদ্ধ শুরু হয়। কুলসুম বেগমের বাড়িতে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা আশ্রয় নেয়। তাদের মধ্যে একজন মুক্তিযোদ্ধা আহত ছিল। কুলসুম বেগমের প্রেমিক হামিদ জানতে পারে যে তার প্রেমিকার বাসায় মুক্তিযোদ্ধা আশ্রয় নিয়েছে।
হামিদ ক্ষমতা আর প্রতিপত্তির লোভে মুক্তিযোদ্ধাদের মারতে যায়। বাঁধা দেয় কুলসুম বেগম। হামিদ তার বাঁধা অগ্রাহ্য করে মুক্তিযোদ্ধাদের মারতে গেলে নিজের ভালোবাসার মানুষ হামিদকেই মেরে ফেলে কুলসুম বেগম। এ নিয়েই নাটকের গল্প এগিয়ে যায়।
পরিচালক কমল চাকমা আরো জানিয়েছেন ১৯৭১ সালের একটি সত্য ঘটনা অবলম্বনে নাটকটি রচনা করেছেন আল মনসুর। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, সাজ্জাদ রেজা, ঝুনা চৌধুরী প্রমূখ।
নাটকটি ১৬ ডিসেম্বর রাত ৯টা ৫ মিনিটে জিটিভিতে প্রচার হবে।
সংগ্রহ করেছি --বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম‘হাজার বছর ধরে’ চলচ্চিত্রে টুনি বউ চরিত্রে অভিনয় করে দর্শক নজড়ে এসেছিলেন শশী। এরপর থেকে নিয়মিত নাটকেই অভিনয় করে গেছেন তিনি। অভিনয় করেছেন নানা ধরণের চরিত্রে। মুক্তিযুদ্ধের গল্পের নাটকেও অভিনয় করেছেন।
কিন্তু মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেননি। এই প্রথম একটি নাটকে শশী একজন নারী মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করলেন।
নাটকের নাম ‘শহীদ মোসাম্মদ কুলসুম বেগম’। এ নাটকে শশী মুক্তিযোদ্ধা কুলসুম বেগমের চরিত্রে অভিনয় করেছেন। পরিচালক জানিয়েছেন নাটকের কাহিনীতে দেখা যাবে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কিছুদিন পরেই কুলসুম বেগমের বাবা শহীদ হন। গ্রামের যুবক হামিদকে ভালোবাসে কুলসুম। ঘটনা ক্রমে হামিদ জড়িয়ে পরে রাজাকারদের দলে। এক পর্যয়ে তার গ্রামে মুক্তিযুদ্ধ শুরু হয়। কুলসুম বেগমের বাড়িতে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা আশ্রয় নেয়। তাদের মধ্যে একজন মুক্তিযোদ্ধা আহত ছিল। কুলসুম বেগমের প্রেমিক হামিদ জানতে পারে যে তার প্রেমিকার বাসায় মুক্তিযোদ্ধা আশ্রয় নিয়েছে।
হামিদ ক্ষমতা আর প্রতিপত্তির লোভে মুক্তিযোদ্ধাদের মারতে যায়। বাঁধা দেয় কুলসুম বেগম। হামিদ তার বাঁধা অগ্রাহ্য করে মুক্তিযোদ্ধাদের মারতে গেলে নিজের ভালোবাসার মানুষ হামিদকেই মেরে ফেলে কুলসুম বেগম। এ নিয়েই নাটকের গল্প এগিয়ে যায়।
পরিচালক কমল চাকমা আরো জানিয়েছেন ১৯৭১ সালের একটি সত্য ঘটনা অবলম্বনে নাটকটি রচনা করেছেন আল মনসুর। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, সাজ্জাদ রেজা, ঝুনা চৌধুরী প্রমূখ।
নাটকটি ১৬ ডিসেম্বর রাত ৯টা ৫ মিনিটে জিটিভিতে প্রচার হবে।
সংগ্রহ করেছি --বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




