somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিশ্চয়তা অনিশ্চয়তা!

০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১) হাতে অনেক গুলো কয়েন, ধরা যাক ২০ টি কয়েন। সবই ১ টাকার। হাতের মুঠো খুললে কয়টার বড় শাপলা অথবা কয়টার শাক সব্জী দেখতে পাবো?

২) প্রতিদিন সকালে পূবাকাশে তাকিয়ে দেখি সূর্য্যটা লাল হয়ে উঠছে। প্রতিদিন বিকালে ওটা ঘুমাতে যায় পশ্চিমাকাশে! কালকেও কি ওকে পূবাকাশে দেখা যাবে?

৩) জন্ম যেহেতু নিয়েছি এক সময় মরতে হবে। মনে পড়ে এক রাতে শুয়েছিলাম, ওটা ছিলো হেমন্তের রাত। একটু একটু ঠান্ডা। রাত দুটোর সময় বোনটা জাগিয়ে বললো দাদা নাকি মারা গেছে। গিয়ে দেখি সত্যি দাদা মারা গেছেন, নিশ্চুপ শুয়ে আছেন। সবাই কাদছে। আমি কাদলাম না, শুধু তাকিয়ে দেখলাম, ১০ মিনিট পর কুরআন শরীফ পড়তে বসলাম। পড়তে পড়তে ভাবলাম আমিও মারা যাবো একদিন, কিন্তু কিভাবে মরবো জানি না!

তবে দাদাজানকে প্রতিদিন মনে পড়ে!

৪) একদিন খুব ছোটবেলা সকাল বেলা শিউলি ফুল কুড়িয়ে খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষে ঐ ফুল গুলো থেকে সবচেয়ে সতেজ ফুলগুলোকে আলাদা করে মাঠে চলে গেলাম, ভাবলাম ওস্তাদ গুজরান খাকে কিছু ফুল দিয়ে আসি। গিয়ে দেখি বট গাছটার নীচে ছালাটাও নাই উনিও নাই! এলাকা ভরে খুজলাম বাশতলাতেও গেলাম। পরে রাসেল ভাইয়ের সাথে দেখা, বললো, গতকাল নাকি ১০ টাকা চাইতে এসেছিলো, পেটে একটু ব্যাথার কথা বললো! তারপর আর দেখেননি।

দুজন সারা দিন খুজলাম, পেলাম না! সেই যে চলে গেলেন কাউকে কিছু না বলে, আর এলেন না! কিভাবে খুজবো তাও জানি না!

৫) আজকে আকাশে প্রচন্ড মেঘ করে ছিলো, ভাবলাম ঝুম বৃস্টি নামবে। খেয়ে দেয়ে রেডী হয়ে যখনই বাইরে পা দিলাম অদ্ভূত সুন্দর রোদ ছুয়ে গেলো দু গেলো। সোনালী রোদ! রোদটা মাখাতে মাখাতে যখন ল্যাব এ আসলাম তখন শুনলাম ল্যাব ক্যানসেল। কে জানতো এমন হবে?

৬) গতকাল রাতে একটা অদ্ভূত স্বপ্ন দেখলাম। দাদা আমার শিয়রে বসে, মাথার চুল নেড়ে বললেন," তোর বাবাকে তো আমি পাগলে করে বড় করিনি, তোকেও তো ছোটবেলা বোকাসোকা বলেই জানতাম! তবু তুই কেনো এমন পাগলামীটা করলি? আমারি কি কোনো ভুল ছিলো?"
জবাবটা বলতে গিয়ে চোখ খুলতেই দেখি অন্ধকার ঘর। দেখি মোবাইলে একটা এসএমএস, রাত তিনটায়!

উপসংহার: র্প্রকৃতির কিছু ধর্মের কারন র‌্যান্ডম সিকোয়েন্স নিয়ে কাজ করতে মন চাইছে। কিন্তু সেখানে একটা প্রোবাবিলিট একটা বড় ফ্যাক্টর। শ্যামল স্যার আমাদের একটা থিওরী পড়িয়েছিলেন, কিউং থিওরেম নাম ছিলো ওটার বোধ হয়! আমার শুধু জানতে ইচ্ছে করে আমার স্ট্রিং গুলো কিভাবে বিন্যাস্ত এবং তার ফলাফলগুলো কোন দিকে যাবে? পারিপার্শ্বিক স্ট্রিংগুলোর সাথে এগুলো কি খাপ খাচ্ছে নাকি সব গুলো চরম অনিশ্চয়তার খুব খারাপ ফলাফলের জন্ম নিচ্ছে?

আমি ইদানিং কনফিউজড হয়ে যাচ্ছি কারন বোধ হয় সেই একটাই আমি আমার ভবিষ্যত গুনতে গিয়েও কোনো ফলাফল পাচ্ছি না, অথবা পেয়েও এড়িয়ে চলছি শুধু এজন্যই যে ওটা খুব ভয়াবহ আমার জন্য!

ব্লাডি হেল!
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪১



​যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

বিপ্লবী...বিপ্লবী...

তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬


একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

×