somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আতকা ছোলিম বইনা গেলাম!

১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিন দিন বলিউডের সিনেমার নায়িকাগো ড্রেসের মতো এইখানকার দিনের সাইজ কমতাছে আর বাঙ্গালীগো প্রোডাকশনের মতো শীত বাড়তাছে। কি দিয়া সে শীত ঠেকামু সেই কথা জিগাইতেই রেজা লইয়া গেলো শহরে! কইলো," দেখেন মুরুব্বী, এই জায়গাটা হইলো আমার সেকেন্ড হোম, মরা মানুষ এইখানে আইলে তড়াক কইরা খাড়াইয়া যায় আর আপনের তো অখনও যৌবন গেলেও যৌবনের জোশ নাই!"B-)

আবারও মুরুব্বী! এই ডায়লগখান আমার জীবনে তিন সতীনের মতো বিভীষিকা হইয়া আছে, যদিও পকেটে এখনও বাংলাদেশী তিনশত তিন টাকা আছে যেইটা দেখলে মনে হয় জিয়া এয়ারপোর্টে দৌড় দিয়া যাইয়া একখান ট্যাক্সি ক্যাব ঠিক কইরা বাড়ি যাইগা!

যাই হোউক, মনে মনে যেইটা ভাবছিলাম সেইখানে না নিয়া গেলো বিশাল একখান দোকানে। গিয়া দেখি আমার চোখ খালি ঝলমল করে কিন্তু ল্যাবেল পড়লে মনে দুঃখ বাড়ে। কি কমু আর, লাল পানি খাই না মাগার রেজা মিয়া আমারে মদের পাইকারী দুকানে নিয়া আইছে। যারা এইখানে অনেকগুলান মদ বা পার্টির লিগা বোতল নিবো বেশী কইরা তাগো লিগা এইখানে পাইকারী রেট! আর রেটও দেখলাম সস্তা! ইস! খোদায় যদি একদিনের লিগা এগুলান জ্যুশ বানাই দিতো আমি এই দুকানের একখান টালিতে সারা দিন শুইয়া খাইয়া ঘুমাই থাকটাম আর এইখানেই চাকরী লইতাম!

যাই হোউক, আমি রেজার ঘেটি খানা ধইরা কইলাম," মিয়া, তুমি জানো না, আমি হারাম জিনিস ছুইয়া দেখি না! তুমি আমারে এইখানে আনলা কেন?"
- শুনেন, মসলা পাইরা লাভ নাই, যখন মাইনাসের ২০ ডিগ্রী তলা দিয়া ঠান্ডা যাইবো চারিদিকে তখন দেখবেন কেচকি মাইরা রাস্তায় খাড়া হইয়া যাইবেন নেক্সট সামারের টাইম পর্যন্ত। তখন ঐপারে গিয়া আফসোস করবেন, কেন যে রেজার কথা শুনলাম না! জান বাচানী ফরজ এইডার উপর আর কি মসলা চান?

মেজাজ বিলা হইয়া গেলো, হঠাৎ এক সুন্দরী মাইয়া আমার পাশে আইসা কি জানি কইলো! আমি ইশারায় একখান বাংলা গালী দিয়া কইলাম," ইংলিশে কথা ক!"
- তুমার মুজা দিয়া গন্ধ বাইর হইতাছে, বাইরে যাইয়া ওয়েট করো।
আমি চেক কইরা দেখি সত্যি বাইর হইতাছে। মাগার বুঝলাম জুতা ভেদ কইরা মুজার গন্ধ বাইর হয় কেমনে!

মেজাজ গরম কইরা শীতের মধ্যে বাইর আইসা মোবাইল খান বাইর করলাম একটু দূরে গিয়া। যেই ঠান্ডা তারপর আবার আকাশে আকাইম্মা মেঘ! কিছু ক্ষন পর পর মৌসুমী হাওয়া আইলে মনে হয় আমারে আইস ক্রিম বানাই ফেলাইবো আর কি! যাইহোউক, মোবাইলের গতরাইতের ম্যাসেজ পড়তে পসতে দেখি দুই তিনটা মাইয়া রাস্তার ঐপাড় দিয়া যাইতাছে আর আমারে দেইখা হাসতাছে!

মেজাজ আরো গরম হইলো, মুজার গন্ধ কি এখন রাস্তার ঐপাড়ে মডুলেট হওন শুরু করলো? আবার কিছুক্ষন দুইটা পোলা ঐ পাড় দিয়া হাটতে হাটতে আমারে দেইখা ওগো ভাষায় কি জানি কইলো আর হাসলো! আরে মুসিবত, এই বকলমের দেশে ভাষা নিয়া মেলা কিসিমে পড়লাম- এই কথা ভাইবা যেই না পিছনে ঘুরছি, দেইখা আমি পুরা আতকা ঠাডা! কপাল দিয়া ঘাম ছুইটা গেলো, সেই ঘাম কপাল নিয়াই দিলাম দৌড় সেই মদের দোকানে। পুরা শার্ট মনে হয় জায়গায় ভিজা গেলো। এই প্রথম উত্তর গোলার্ধে আমাগো দেশের মতো ঘামলাম!

একটু দূরে যাইতেই দেখি রেজা দুই ব্যাগ ভইরা বোতল নিয়া যাইটাছে। আমি চুপ চাপ ওর সাথে হাটলাম।
- আরে মুরুব্বী, শরীর ঠিক আছে, আপনেরে এমন দেখাইতেছে কেন?
- আর বইলো না, এই দেশে আমি থাকুম না। আমি ফিনল্যান্ড যামুগা, ঐ খানে জোয়েব আছে ওর লগে থাকুম।
- ভাইজান ঐখানে ভুলেও যাইয়েন না!
- কেন?
-কারন ওদের ভাষা! ওদের ভাষার নাম সুখোয়, যেইটা দুনিয়ার সবচেয়ে কঠিন ভাষা। যেইখানে পুরা একটা প্যারা এক লাইনে লেখে। ঐখানকার লুক ছাড়া ঐ ভাষা শিখনের কুনো ওয়ে নাই! মাগার এইখানে আবার কি হইলো!
- আর কইয়ো না। শালার এমুন একখান দুকানের সামনে দাড়াইলাম, দেইখা মনে হইলো আমি নাই!


দুকানের নাম কইতেই শালায় হাসতে হাসতে নাই, একখান বীয়ার খুইলা খাইতে লাগলো আর হাসতে লাগলো!

আসলে কি কমু আর দুঃখের কথা, খাড়াই আছিলাম এক সেক্স শপের সামনে যেইখানে থড়ে থড়ে সেক্স টয়ের রাখা কাচের পিছনে। আমার পিছনে মেয়েদের জন্য সেক্স টয়। সেটাও সমস্যা না, ঐখানে যেই নগ্ন পুতুলটা ছিলো সেটা আসলে পুতুল হইলেও কি জন্য একটু নড়চড়া করনে আমি ভাবছিলাম এটা আসলেই একখান মাইয়া!

ছোলিম বইনা গেলাম!
১৮টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×