somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নান্ডিবাস্টি রাজনীতির খবর

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পত্রিকা খুললে মনে হয় ইন্ডিয়ার কমেডি সার্কাস চলতেছে দেশে। গামছা কাদের এরশাদরে কড়া থেটারিং দিছে যে ডাইনী হাসিনার আচল থিকা না বাইড়াইলে তার লগে সে নাই। খবর পইড়া ভাবলাম তার দলের নামি জনতালীগ এইটাইতো জানতাম না। তো সেও নাকি একখান জোট খুলছে যার লগে আছে বদরুদ্দোজার দল আর কেডা কেডা জানি। বদরুদ্দোজার দল নিয়া আমি সর্বদা কনফিউজ। তার ছেলে ঐ দলের চ্যায়ারম্যান না কি জানি। আবার সেই পোলা নিজেও একটা দল খুলছে ব্লু বার্ডস না কি জানি। নাম শুইনা প্রথমে মনে করছিলাম কোনো হিপ হপ হাফ লেডিজ ব্যান্ড। পরে শুনলাম এইটা নাকি নাকি রাজনৈতিক সামাজিক সংগঠন।

আবার একই খবরের লাস্টে এতিম নেতা চিনি জাফর সেই জোটে ঢুকতে আসায় স্হানীয় সমর্থকবৃন্দ জাপা অফিসে তালা লাগায় দিছে। সেই তালা আধা ঘন্টা পরে জাতীয় পার্টির আরেক অংশ আইসা ভাইঙ্গা নিজেদের তালা লাগায় দেয়। কিন্তু সমস্যা হইছে অন্য জায়গায়। দুই দলই যেই দুকান থিকা তালা আনছে সেই দুকানে নাকি টাকা দেয় নাই, ফলে দুকান্দার চাবি ছাড়া টিপ তালা দেয়। অখন কালকা অফিসের দরজা কেডা খুলবো সেইডা বড় কথা না, বড় কথা হইলো তালা ভাঙ্গনের কারিগর নাকি এলাকা ছাড়া। অখন এলাকার মদখোর, জুয়াবাজরা টেনশনে পইড়া গেছে তাগো জুয়া খেলার কই বসাইবো সেইটা নিয়া। কি তমসা!

এদিকে রাজধানীতে নাকি জ্যামের ছড়াছড়ি। খবরটা দেইখাই মনে হইলো শুক্কুরবার কিসের জ্যাম! পরে দেখি আসলে সকল চোর বাটপার এক হইছে লীগের নমিনেশন নেওনের জন্য। খবরটা ইন্টারেস্টিং লাগলো কারন ডিজিটাল বাংলাদেশে সবকিছু যখন অনলাইনে করনের সুযোগ করে দেয়া যায় সেখানে হুদাই এতো টাকা আর জানমালের খরচা কইরা মনোনয়ন নিতে আইসা ছুটির দিনে পুরা ঢাকা শহরে দেশের প্রত্যন্ত অন্ঞ্চল থিকা চোর বাটপার আননের কি মানে? ঢাকা শহরে কামাল মজুমদার, ইকবাল, হাজী সেলিমের মতো চোর বাটপার কি কম হইয়া গেছে নাকি তারা বিলাই মাইরা হজ্বে গেছে বুঝলাম না।

এদিকে মানবজমিন পত্রিকা খুইলাই চক্ষু চড়ক গাছ। পুলিশের গুলি সস্তা হয়ে যাওয়ার কারনে পাখির মতো মানুষ মরতেছে। সীতাকুন্ড , ব্রাম্মনবাড়িয়া ,বরিশাল ,সব খানেই পাখি মারা যাইতেছে। মনে মনে চিন্তা করি বাংলাদেশে আসলে পশু পক্ষীর অভাব কেন। এখন এত লাশ পড়তেছে দেইখা ইয়াদ হইলো যে এদের পেটে ছিলো। যাই হোউক, দেশে যে কি চলতেছে তা সবাই জানে, কিন্তু কুন দিকে যাবে তা আল্লাহ জানে।

এদিকে বিডিনিউজ খুলে মনে হইলো তারা একটু শান্তি পাইছে কারন বিএনপি নাকি কোনো কর্মসূচী দেয় নাই। তয় তাগো পত্রিকায় এতটা স হিংসতা নাই। আলাপ আলোচনা কে কুন জায়গায় ক রে আর কুন নায়িকা কুন জায়গায় কাজ করতেছে তারা সেইটা নিয়া চিন্তিত। কথায় বলে লীগ নাকি সংস্কৃতি প্রেমী (ওরফে মাইয়াকোর পর্নস্টার টাইপ) দল। যাই হোক, দেশ ভালা আছে বইলা মনরে বুঝ দিলাম। তয় সব পত্রিকায় টেন্ডুলকার নিয়া যে মর্সিয়া কান্দন কানতেছে তা দেইখা বুঝতেছি না আমি কান্দুম না হাসুম! ইউরোপে টেন্ডুলকার বাদ, ক্রিকেট খেলা খেলতে নামলে সুইডিশরা ভাবে আমরা ব্রিটিশ এশিয়ান। জিগায়, তরা কি ব্রিটেনের কার্ড লইয়া আইছোস? আমরা দাঁত কেলাইয়া কই,"ব্রিটেন সোয়াশ বছর আগে আমাগো কার্ড দিবার আইছিলো, আমরা কার্ড না দিয়া থাবড়া দিয়া বিদায় করছি, এখন সেই স্মৃতিবিজড়িত ঘটনারে স্মরনীয় কইরা রাখনের লিগা অগো খেলা খেলি আর ওগোই হারাই।"

একবার এই আইরিশ লোকের সাথে দেখা হইছিলো। আমারে দেইখা সে এত খুশী হইলো যে মনে হইলো কুটিকালে ফরিদপুরের জসীম উদ্দীনের মেলায় আমরা হারায় গেছিলাম। পরে বুঝছিলাম ঐদিন ইংল্যান্ডরে আমরা ক্রিকেটে হারাইছিলাম। ওর ডায়ালগ আছিলো,"যদি লাদেন কালকা ইংল্যান্ড দখলও করে তাইলে ওরা লাদেনরেও কোলে কইরা নাচবে!" ওর কথা শুইনা ওর পকেটে বারগার কিং এ যাইয়া দুইটা বার্গার খাইছিলাম সেইদিন, হে হে হে হে।

যাই হোউক, পুরা পত্রিকা না পইড়া খবর দেখতেছিলাম। খবরটা দেইখা মাথাটা নষ্ট হইলো।

একজন সব্জী বিক্রেতা তার বড় মেয়ে জেএসসি পরীক্ষা দেবে আরেকটা ২ বছর। ভদ্রলোকের পুরো শরীর পুড়ে গেছে। সাধারনত ৩০ ভাগের বেশী পড়লে সেই লোক বাচে না। কারন চামড়া তখন আর বাইরের জীবানুকে আটকাতে পারে না। ফলে বাইরের এসব জীবানু তার শরীরের ভেতর ঢুকে একে একে তার অঙ্গ প্রত্যঙ্গ পঁচাতে শুরু করবে। এই মৃত্যু যে কতটা কষ্টকর, যন্ত্রনাদায়ক সেটা বলে বোঝানো যাবে না। ভদ্রলোক সেরকম ব্যাথাই ভোগ করছেন। ব্যাথা ভুলবার জন্য ২ বছরের কন্যাকে পাশে নিয়ে কাতড়াচ্ছিলেন, ডাক্তার ব্যাথার ইন্জ্ঞেকশন দিলে ঘুমিয়ে পড়েন। তার কন্যাটিও ঘুমিয়ে পড়ে। তার স্ত্রী এই বেদনাদায়ক দৃশ্যটি দেখছেন। সে জানে যে আগামী দুই দিন পর হয়তো লোকটি মারা যাবে। এই লোকটি ছিলো তার পরিবারের একমাত্র সম্বল। দিন আনে দিন খায় লোকটি। আফসোস অনেক গুলো:
১) দু'বছরের ছোট্ট শিশুটি নিজ চোখে দেখবে তার বাবা কাতড়াতে কাতড়াতে মারা যাচ্ছে।
২) তার স্ত্রী জানে দুদিন পর মারা যাবে লোকটি। তার চেয়েও বড় কথা এই লোকটি মারা গেলে তার বড় সন্তান জেএসসি পরীক্ষাটা দিতে পারবে না, হয়তো তারা কিভাবে চলবে কেউ জানে না।

তার পাশের বেডে একজন প্রতিবন্ধী ইসলামী ফাউন্ডেশনে চাকুরী করতো লেখা লেখির। লোকটির হাত দুটোই পুড়ে গেছে। লোকটি এমনি প্রতিবন্ধী ছিলো, তার ওপর হাতটাও গেলো। তার স্ত্রী, বৃদ্ধা মা চুপচাপ বসে আছে। কাদতে পারছে না, কারন হয়তো এই যাত্রায় বেচে যাবে, কিন্তু তারপর কি হবে?

মির্জা ফখরুল, নষ্টা মহিলা গোলাপীর এখন মেইন দালাল হিসেবে যাকে বলা হয়, তাকে জিজ্ঞেস করা হয়েছিলো,"এই মৃত্যুর মিছিলের দায় কার?"

ভদ্রবেশী বাটপারটা নাকি বলেছিলো,"হাসিনার, কারন সে আমাদের কথা না শুনে নির্বাচন করছে!" কি তমসা।

ওদিকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কুলাঙ্গার কন্যা, শেখ হায়েনা তো বলেই ফেললেন," আমি প্রধামন্ত্রিত্ব ত্যাগ করলে যদি জন গন খুশি হয়, তাহলে তাই করবো!"

এত খারাপ খবরের পড়েও এরা এমন সুন্দর সুন্দর পাঞ্চলাইন মারতেছে যে ইদানিং ইন্ডিয়ার কমেডি সার্কার দেখা বাদ দিয়ে এসব দেখছি এবং শোকে পাথ্থর হয়ে বসে আছি।


সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৬ রাত ১:০৪
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×