আজ তোমায় একটা কথা বলতে চাই,
তোমাকে একটা বাক্য শোনাতে চাই।
শুনবে?
তুমি হয়তো জানোনা-এই পৃথিবীর সবটুকু বাতাসের
কোন না কোন অংশে মিশে আছে
এই বাক্যের কোন না কোন ধ্বনি;
তেলের বাণিজ্য, পশ্চিমা আগ্রাসন কিংবা
জনবিষ্ফোরণ-সবকিছু ছাপিয়ে
সবথেকে গুরুত্বপূর্ণ সে বাক্য, প্রয়োজনীয় সে বাক্য!
শুনবে?
শুধুমাত্র এ বাক্যের অস্তিত্বের কারণে আজো টিকে আছে এ পৃথিবী;
পাখির কাকলী, বৃষ্টির স্নিগ্ধতা আর বাতাসের গতিময়তা
সবকিছু এখনো সেই আগেকার মতোই;
কারণ বাক্যটা আজো সেই সেরকম, প্রাগৈতিহাসিক!
শুনবে?
ভাষাবিজ্ঞানীরা বলে, ভাষা প্রতিনিয়তই বদলাচ্ছে,
বদলাচ্ছে তার প্রকাশভঙ্গী;
আর জানোই তো, দ্রাঘিমাংশ আর অক্ষাংশের পরিবর্তনে
কতো বিচিত্র ভাষার পরিবর্তন- ‘love’ আর ‘লাভ’ যেমন!
তবুও যে বাক্য শোনাবার প্রস্তাব তোমায়,
তার অনুভূতি সব ভাষাতে, সব দ্রাঘিমাংশ আর অক্ষাংশে একই!
শুনবে?
আচ্ছা,
চোখ বন্ধ কর, কান পাতো মনে মনে, আর
শোন তবে...
“ আমি তোমাকে ভালোবাসি!”
ভালোবাসা-দিন ও বসন্ত-দিনের কবিতা "তোমায় একটা কথা বলতে চাই"
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।