কলাগাছ কেটে তার উপর আঠা দিয়ে কাগজ লাগিয়ে তৈরি করা শহীদ মিনার আর ইট, লোহা, কনক্রিটের শহীদ মিনারের মাঝে কি কোন তফাত আছে?
গতকাল(২০.০২.২০১১) বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ফলতিতা নামের এক গ্রামে গিয়েছিলাম এক জরুরি কাজে। ফেরার পথে, রাস্তার পাশে দেখতে পেলাম এক অদ্ভুত দৃশ্য-ছোট ছোট কিছু ছেলে কলাগাছ কেটে কী যেন তৈ্রি করছে। কাছে গিয়ে বুঝলাম একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে শহীদ মিনার বানানো হচ্ছে। এসব শিশু পড়াশুনা করে বেসরকারি অনুদানে চলা খুপড়ির মত এক বিদ্যাপীঠে। ওরা নিজেরা কষ্ট করে কলাগাছ কেটে, নিজেদের মত করে ওদের স্কুলের সামনে বানিয়ে ফেলেছে এক শহীদ মিনার। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে খালি পায়ে শহীদ মিনারে ফুল দিতে আসবে বলেও ওরা জানালো। ছবিতে ছোট ছোট কারিগরদের কচি হাতে গড়া শহীদ মিনার দেখে কি বোঝা যায় কতটা নিষ্পাপ মমতা আর আবেগ মিশে আছে ঐ কলাগাছ আর কাগজের শহীদ মিনারে! ওদেরকে খুব আদর করে দিতে ইচ্ছা করলো; ভাষা আন্দোলনের মাসে, দেশের মাটিতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি ‘সেলিব্রেটি’র কণ্ঠে উর্দু গান শুনে যত ক্ষোভ আর ঘৃণা জমে ছিল তার খানিকটা দূর হল ওদের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে।
কচি কচি বাচ্চারা তো নরম কাঁদামাটির মত- ইচ্ছেমত তৈরি করা যায় যা খুশ! কাঁদামাটি দিয়ে গুলতি’র গুলি বানিয়ে যেমন পাখি মারা যায়, তেমন পূজা’র মূর্তিও বানানো যায়। যারা নিজেরা শহীদ মিনার বানিয়ে ফেলতে পারে এত সহজে তারা তো নিশ্চয়ই অনেক উর্বর কাঁদামাটি। নষ্ট হতে বসা এ দেশটাকে বাঁচাতে হলে সেই উর্বর কাঁদামাটিকে আমাদেরকেই ব্যবহার করতে হবে। এ দায়িত্বটুকু আমাদেরকে নিতেই হবে!
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।