somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বখাটের বর্বরতা !!!

০৫ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বখাটের উত্ত্যক্ত করার কারণে বন্ধ হয়ে যায় কলেজে যাওয়া। বাধ্য হয়ে নভেম্বরের শুরুতে বরগুনা থানায় যান মেয়েটি (১৮)। চান নিজের ও পরিবারের নিরাপত্তা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখাটেকে গ্রেপ্তারের আশ্বাস দেন। কিন্তু পুলিশ আর বখাটেকে ‘খুঁজে’ পায়নি। গতকাল শনিবার সকালে বাবাকে নিয়ে কলেজে নির্বাচনী পরীক্ষা দিতে যাচ্ছিলেন মেয়েটি। কিন্তু তাঁর আর পরীক্ষা দেওয়া হয়নি।
বখাটে মহসিন (২৮) ধারালো দা দিয়ে মেয়েটির ডান পা ও ডান হাতে এলোপাতাড়ি কুপিয়েছে। আহত করেছে মেয়েটির বাবাকেও। সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের সাহেবের হাওলা গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।
ঘটনার পরপর মেয়েটিকে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা হারুন আল রশিদ প্রথম আলোকে বলেন, ‘পেশাগত জীবনে এমন বর্বরতা আর দেখিনি। জখম গুরুতর হওয়ায় আমরা তাঁকে তাৎক্ষণিক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। জখমের যে অবস্থা, তাতে মেয়েটি পঙ্গু হয়ে যেতে পারেন।’
স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেবের হাওলা গ্রামের মেয়ে ও স্থানীয় ঘটবাড়িয়া আদর্শ কলেজের দ্বাদশ শ্রেণীর আহত ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে ঘটবাড়িয়া গ্রামের মহসিন কলেজে যাতায়াতের পথে প্রেম নিবেদন করত। মেয়েটি সাড়া না দিলে মহসিন নানাভাবে হুমকি দেয়। এতে মেয়েটির পরিবার ভীতসন্ত্রস্ত হয়ে ছয় মাস আগে তাঁর কলেজে যাওয়া বন্ধ করে দেয়।
পড়াশোনা বন্ধ হওয়ায় মেয়েটি নভেম্বর মাসের প্রথম দিকে বরগুনা থানায় গিয়ে ওসি মো. বাবুল আখতারের সঙ্গে দেখা করে তাঁর ও পরিবারের নিরাপত্তা চান। ওসি যথাযথ নিরাপত্তা দেওয়ারও আশ্বাস দেন। এই খবর পেয়ে আরও ক্ষিপ্ত হয় মহসিন।
স্থানীয় লোকজন জানান, গতকাল সকাল নয়টার দিকে মেয়েটি তাঁর বাবাকে নিয়ে কলেজে নির্বাচনী পরীক্ষা দিতে রওনা হন। গ্রামের চেরাগ আলী হাওলাদারের বাড়ির সামনে এলে আগে থেকে ওত পেতে থাকা মহসিন আকস্মিক মেয়েটির বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ধারালো দা দিয়ে মেয়েটির ডান পা ও ডান হাতে এলোপাতাড়ি কোপ দেয়। মেয়েটির ডান পা ও ডান হাতের অর্ধেক অংশ কেটে যায়। চিৎকার শুনে লোকজন ছুটে এলে মহসিন পালিয়ে যায়।
বরিশাল হাসপাতাল: বেলা তিনটার দিকে মেয়েটিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় অর্থোপেডিক বিভাগে ভর্তি করা হয়। রাত পৌনে সাতটায় গেলে দেখা যায়, মেয়েটির মা বিলাপ করছেন আর বলছেন, ‘আমার মাইয়্যা কী দোষ করছে, তোরা ক্যান অরে এমন পঙ্গু করলি?’ মায়ের বিলাপ শুনে উপস্থিত রোগী ও তাদের স্বজনদের চোখও সিক্ত হয়ে ওঠে। মায়ের মুখের দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন মেয়েটি। তখনো তাঁর হাত ও পা দিয়ে রক্ত ঝরছিল।
বরগুনা জেনারেল হাসপাতালে মেয়েটির বাবা প্রথম আলোকে জানান, পুলিশের কারণে তাঁর মেয়ে পঙ্গুত্ববরণ করতে যাচ্ছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার চান।
বরগুনা থানার ওসি মো. বাবুল আখতার গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, তিনিসহ পুলিশের একটি দল মহসিনকে গ্রেপ্তারের জন্য এলাকায় অভিযান চালাচ্ছে। তিনি বলেন, ‘কলেজছাত্রীর অভিযোগ পাওয়ার পর আমরা মহসিনকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়েও ধরতে পারিনি।’ হাত-পা কুপিয়ে জখমের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×