somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যামেরা ও হরতাল

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ক্যামেরার সাথে হরতালের একটা সুসম্পর্ক
আছে;
... আগে, পিকেটাররা ভয়
পেতো সাংবাদিকদের সামনে অঘটন
ঘটাতে... মিডিয়ার চোখ
এড়িয়ে দুয়েকটি অঘটন ঘটিয়ে দ্রুত
সটকে পড়তো।
কিন্তু এখন মিডিয়াকে ডেকে তাদের
সামনেই ঘটানো হচ্ছে অঘটন; তারা যেনও
অপেক্ষাই করে, “হরতালের দিন কখন তার
এলাকায় ক্যামেরা আসবে”
গত হরতালে দেখলাম; এলাকা শান্ত... হুট
করে এক চ্যানেলের ক্যামেরাম্যান
গাড়ি থেকে নেমে ক্যামেরা অন করার
সাথে সাথেই পাশের চা এর দোকান
থেকে ৩/৪ টা চিকনা পিকেটার, তাদের
থেকে বড় ব্যানার দিয়ে দাঁড়িয়ে গেলো, দশ
গজ যেতে না যেতেই
তারা সামনে পাওয়া কোনও একটা যানবাহন
ভাংচুর করলো, আগুন দিলো
... তারপর ৪ জন ৫
দিকে তিড়িংবিড়িং করে দৌড়
দিলো এটা বুঝাতে যে, দেশে গণতন্ত্র
একদমম নাই
"টিভির সামনে এরকম ৫ মিনিটের
সিনেমা করার মানে, অমুক এলাকায় সফল
হরতাল হচ্ছে... টিভি দেখে হাই কমান্ডরাও
খুশি এলাকার পাতিদের উপর"
এক চ্যানেলে দেখলাম, এক পিকেটার
গাড়ি ভাঙছে ঠিকই কিন্তু
ট্যাড়ায়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছে;
সম্ভবত, শিওর হওয়ার জন্য যে তার এফরট
ক্যামেরা বন্দি হচ্ছে তো!!
আরেক চ্যানেলে দেখলাম, এলাকা শান্ত...
ক্যামেরাম্যান
ক্যামেরা ঘুরিয়ে আশেপাশের দৃশ্য ধারন
করছে; এক চেংরা ডাবের
দোকানে দাঁড়িয়ে ডাব খাচ্ছিলো হাসিখুশি,
সে হঠাৎ
ক্যামেরা দেখে একটা ঝাকুনি নিয়ে তার
অর্ধ খাওয়া ডাব ছুঁড়ে দিলো রাস্তার বাসের
দিকে। বাঙালী হলো একটুতেই পেনিক
করে মজা পাওয়া জাতি, মুহূর্তে এলাকায়
দৌড়া দৌড়ী শুরু হয়ে গেলো...
...হরতাল সফল
আমি শিওর ওই ডাব-খোর কোনও এক
পাতি নেতা, পিকেটিং কামাই
দিয়ে লুকায়ে ডাব খাচ্ছিল... কিন্তু
ক্যামেরা দেখে ইমোশান কন্ট্রোল
করতে পারে নাই। ডাব ছুড়ে... ঠোটে পাইপ
ঝুলতে থাকা অবস্থাতেই
একশানে নেমে পড়েছে
...
আচ্ছা, এই
ক্লিপগুলো নিয়ে আপনারা কি করেন? শুধু
আপনাদের নিউজের জন্যই নিয়ে আসেন?
এগুলো দিয়ে কিন্তু অনেক কিছু করার আছে
সমানে দেখাতে থাকেন তাদের চেহারা...
দেশে তো টিভি চ্যানেল কম নেই;
এভাবে সবাই প্রতিদিন তাদের
দেখাতে থাকলে, আমি শিওর কয়েকদিন পর
এরা ক্যামেরা দেখলে, চেহারা লুকানোর
জন্য পাইপ ছাড়াই ডাব খাওয়া শুরু করবে
সাড়া দিন তো আপনারা খালি ‘টিটো ...
টিটো ... টিটো’ এড দেখিয়ে তো আমাদের
গান্দা করে ফেলছেন
টিটো’র শার্টের কয়টা বোতাম, রুমের
ফার্নিচার, টাইলসের কালার সব তো মুখস্ত
হয়ে গেছে আমাদের
কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি,
টার্মটা আপনাদের মত কর্পোরেটদের
ক্ষেত্রে প্রযোজ্য না?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×