somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে ডি-ইসলামাইজেশন। পর্ব (৩)

১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দৈর্ঘ্য-প্রস্থ যেমন পরিমাপ করা যায় তেমনি পরিমাপ করা যায় দেশে বা সমাজে অনৈসলামের মাত্রাও। আর সেটি হল দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও আইন-আদালত ও শিক্ষাব্যবস্থায় ইসলামের বিধিবিধান, মূল্যবোধ ও শিক্ষা কতটা বিজয়ী তার উপর। ব্যক্তির জীবন-চেতনাই তাকে স্বপ্ন দেখায় এবং সে স্বপ্ন থেকেই নিজের জীবনকে সে অনুযায়ী গড়ে তোলার প্রেরণা এবং সে পথনির্দেশনা পায়। তাই সেজন্যই জীবনের সফলতা নিয়ে একজন মুসলমানের স্বপ্ন এবং কাফেরের স্বপ্ন এক নয়। এক নয় স্বপ্নের জগত। এক নয় সফলতা ও বিফলতার মাপকাঠিও। এজন্যই আজকের ও ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে একজন মুসলিম ও একজন কাফের বা সেকুলারের ভাবনা এক নয়। বাংলাদেশের গ্রামে-গঞ্জে মসজিদ ও মাদ্রাসার সংখ্যা বিপুল হারে বাড়লেও দেশে ইসলামিকরণ বাড়েনি, বরং দিন দিন সেটি কমছে। আর সেটি ধরা পড়ছে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভিশন, মিশন ও রাজনীতিতে। ভিশন হল সেই স্বপ্ন যা একজন ব্যক্তি তার নিজের ভবিষ্যৎকে নিয়ে দেখে। অনৈসলামিকরণের ফলে অনিবার্য রূপে যেটি ঘটে সেটি হল, মুসলিম ও অমুসলিমের স্বপ্নের মানচিত্রের যে বিভাজনের সীমারেখা সেটির বিলুপ্তি। ইসলামি শিক্ষার মূল লক্ষ্য হল, চেতনার সে ভিন্ন মানচিত্রকে মজবুত করা। সেটি ধ্বসে গেলে মুসলমানের পৃথক রাজনৈতিক ভূগোলও বাঁচে না। সেকুলার শিক্ষাব্যবস্থা সে চেতনার পৃথক মানচিত্রকেই ধ্বসিয়ে দেয়। বাংলাদেশে সেটিই ঘটেছে।খরস্রোতা নদীর স্রোতের ন্যায় সাংস্কৃতিক, রাজনৈতিক ও আদর্শিক স্রোতও অতি প্রবল। সে স্রোতে ভেসে যাওয়া থেকে বাঁচতে হলে যেটি প্রয়োজন তা হল, ঈমানের বল। আর সে বল আসে কোরআন থেকে। এজন্যই কোরআনের জ্ঞানার্জন প্রতিটি নরনারীর উপর ফরয। আর বাংলাদেশে সে কোরআন চর্চাই বাড়েনি। ফলে পালিত হয়নি সে ফরয। কোরআন চর্চার নামে দেশে যে কাজটি হয় সেটি হল কোরআন পাঠ বা তেলাওয়াত, কোরআন বুঝা নয়। অনেক আলেম একথাও বলেন, “কোরআনা বুঝা সাধারণ মানুষের কাজ নয়, একাজ আলেমদের।” ভাবটা এমন, সাধারণ মুসলমানের কাজ তেলাওয়াতের ন্যায় নফল কাজে ব্যস্ত হওয়া, কোরআন বুঝার ন্যায় ফরয কাজে নয়। এভাবে রুদ্ধ করা হয়েছে ইসলামি জ্ঞানের প্রসারের কাজ এবং মুসলিম সমাজ।আর সাধারণ মুসলমানদেরকে খুঁটিনাটি মসলা-মাসায়েলসহ ইসলামি জ্ঞানের সর্বক্ষেত্রে তথাকথিত আলেমদের উপর নির্ভরশীল করা হয়েছে। আর এভাবে বন্ধ করা হয়েছে সমাজের ইসলামিকরণের কাজ। অথচ আলেম হওয়া প্রতিটি মুসলমানের উপর ফরজ। কারণ, ঈমানের খাদ্য ও ইসলামিকরণের মূল হাতিয়ার হল এই কোরআনী জ্ঞান। পানাহার ছাড়া যেমন স্বাস্থ্য বাঁচে না তেমনি কোরআনী জ্ঞান ছাড়া ঈমানও বাঁচেনা। দেশের মানুষের শারীরিক সুস্থ্যতা বাড়াতে যেমন প্রতি গ্রামের প্রতি ঘরে খাদ্যের সরবরাহকে সুনিশ্চিত করতে হয় তেমনি মুসলিম রূপে বেড়ে উঠা নিশ্চিত করতে প্রতি ঘরের প্রতি ব্যক্তির কাছে কোরআনের জ্ঞানকে পৌঁছাতে হয়। মুসলিম রাষ্ট্রের কর্মকর্তাদের এর চেয়ে বড় দায়িত্ব নেই। রাস্তাঘাট, কলকারখানা ও কৃষির উন্নয়ন গুরুত্বপূর্ণ, তবে ঈমানদার গড়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ কোন কাজ নেই। একমাত্র এ পথেই মানুষের সবচেয়ে বড় কল্যাণটি নিশ্চিত হয়। নবীজীর আমলে মুসলমানদের সে সীমিত লোকবল ও অর্থবল থাকা সত্ত্বেও নবী পাক (সাঃ) এমন কি অনিরাপদ স্থানেও তাঁর সাহাবাদের পাঠিয়েছেন এবং বহু সাহাবা শহীদও হয়েছেন। কিন্তু সে জন্য কোরআনের জ্ঞান প্রচারের কাজ বন্ধ করেননি। এভাবে যতই বেড়েছে কোরআনের জ্ঞান, ততই বেড়েছে সমাজ ও রাষ্ট্রের ইসলামিকরণ। কিন্তু বাংলাদেশে সে কাজ গুরুত্ব পায়নি। ফলে বেড়েছে ডি-ইসলামাইজেশন। কোরআনী জ্ঞানের অভাবে এমনকি নামায কালাম পড়েও সাধারণ মুসলমানেরাও বেড়ে উঠছে ইসলামের প্রতি চরম দায়িত্বশূণ্যতা নিয়ে। ফলে চোখের সামনে আল্লাহর দ্বীন পরাজিত ও তার বিধান ডাস্টবিনে যেতে দেখেও তাদের মধ্যে কোন শিহরন জাগে না। আল্লাহর এ সর্বশ্রেষ্ঠ নেয়ামত কোরআনকে কিছু লোকের মাঝে সীমিত রেখে সমগ্র সমাজকে কি ইসলামী করা যায়?
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৯
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×