somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট বেলার কথাঃ এক্কা-দোক্কা আর কানামাছি খেলা

১৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জন্মের পরপরই শুরু হয় আমাদের খেলাধুলার জীবন। আপন মনে দু’হাত আর দু’টি পা উপরে তুলে চলতে থাকে ছুঁড়োছুঁড়ি খেলা। যতক্ষণ না পেটের দুধটুকু ফুরিয়ে যায়, ততক্ষণ কি মজা করেই না চলতো আঙ্গুল খাওয়ার সাথে সাথে পৃথিবীকে দেখা আর হাতের কাছে পাওয়া জামার রশি ছেঁড়ার প্রয়াস। ক্ষুদা লাগলে কি আর খেলতে ভাল লাগে? জানানোর মত ভাষা যে তখনো রপ্ত হয়নি, কি আর করা, জুড়ে দাও চিৎকার ।

দিন বদলের পালায় আর পালা বদলের হাওয়ায় হেলতে দুলতে যখন পুতুল খেলার দিন বরাবর এলাম, তখন নানাবাড়ীর চৌচালা কুঁড়ে ঘরের পিছনের ধুঁদুল, সীম আর টমেটোর গাছের ফাঁক ফোঁকরে ঝিঙ্গে ফুলও শোভা পেত। মেঝেখালা বেড়াতে এলেই পড়তো আনন্দের ধুম, মোট মিলিয়ে পিচ্ছিদের আদমশুমারীটা ভরে উঠতো তখন, সব পিচ্ছিরা মিলে মিছেমিছি রান্নাবান্নার কাজে সে কি ব্যস্তসময়। বড় মাকড়সার মত এক ধরনের পোকাকে আমাদের খুব ভাল লাগতো, ওরা চার কি ছয়টি হাতপা দিয়ে ব্যায়াম কিংবা নাচার এক ধরনের স্টাইলে বিরতিহীনভাবে লাফাতে থাকতো; পা কিন্তু মোটেই নড়তো না। আমরা ডাকতাম ‘গান গাওয়া পোকা’ যদিও কোনরূপ শব্দাবলী বেরুতা না, ওদেরকে অনেক যত্ন করে নিজের বলে পাহারা দিতাম। আর ছিল পান পাতার মত ক্ষুদ্রাকৃতির পাতা, যাকে আমরা বলতাম ‘পিঠা গাছ’, তা থেকেই আমাদের মেহমানদারী হয়ে যেত মিছেমিছি। বৃষ্টি আর বজ্রের সাথে পুকুরে দাপাদাপিটাও ছিল অদ্ভুত আনন্দের খেলা।

দেখতে দেখতে বেশ বড় হয়ে উঠেছিলাম। আহা, কি যে প্রিয় ছিল তখনকার খেজুরের বিচি দিয়ে দশটা গর্ত করে চালাচালি খেলা (আমরা বলতাম “খাজুরের গুডি খেলা”), এটা চলতো খেজুরের মৌসুমে শুধু। শীতের খেলাধুলার মধ্যে আরো ছিল ডান্ডা-গুলি, কানামাছি, আরো ছিল কুতকুত, গোল্লাছুট, ফড়িং ধরা আর জোনাকী পোকা ধরে বোতলে ভরে প্রাকৃতিক টর্চ লাইট তৈরী, অবশ্য ঘুমোনোর আগে ডিম লাইট হিসেবেও দারুন কার্যকর ছিল; মন খারাপ হতো দু’একদিন পর তাদের ব্যাটারীর চার্জ চলে গেলে মানে ওরা মরে গেলে। বর্ষাটা ছিল খেলাধুলার জন্য খুবই অপ্রিয় মৌসুম। উঠোন জুড়ে কাদায় কাদায় গাদাগাদি, কিন্তু হলে কি হবে, সিদ্ধান্ত নিয়ে ফেলতাম তাৎক্ষণিক, পানি জমে উঠা ভিটেগুলোকে বানিয়ে ফেলতাম মাঠ আর হাওয়া থাকে না এমন টাইপ ফুটবল নিয়ে শুরু হতো আমাদের কাদার রাজ্যে বিশ্বকাপ জয়ের লড়াই। কৌশল থোরাই কেয়ার করি, কে কত জোরে শর্ট-লাথি দিতে পারি বলে, সেটাই ছিল ভাল খেলোয়াড়ের পরিচয়। সত্যিই ছোট্ট বেলার সেকথা, কখনো কি ভুলতে পারি?B-)

২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯


অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

লিখেছেন সাব্বির আহমেদ সাকিল, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:২২



আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন

জ্বলে শান্ত জলে

লিখেছেন আরমান আরজু, ২০ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩



বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!

'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

জালিম কখনো মুসলিম হয় না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৩

সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন

জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৩২



পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ

ভূমিকা ও উৎস:

১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

×