মালয়েশিয়ায়-অভিবাসী বাংলাদেশীকে নিয়ে তাইওয়ানের বিখ্যাত পরিচালক সাই মিং লিয়াং নির্মাণ করেছিলেন 'আই ডোন্ট ওয়ান্ট টু স্লিপ এলোন' (২০০৭) (Click This Link)। এবার কোরিয়ান পরিচালক শিন দং ইল নির্মাণ করলেন 'বান্ধবী', যাতে প্রধান চরিত্র হিসেবে আছেন বাংলাদেশী এক শ্রমিক। লিয়াঙের ছবিতে শ্রমিক চরিত্রটি ছিল কয়েকটি প্রধান চরিত্রের একজন। শিনের ছবিতে অন্যতম প্রধান চরিত্র বাংলাদেশী অভিবাসী শ্রমিক।
ছবির কাহিনীসংক্ষেপ হলো ১৭ বছর বয়েসী কোরীয় মেয়ে মিন সিও তার সিঙ্গেল মাদার ও তার বয়ফ্রেন্ডের ওপর বিরক্ত। সে চাকরি বাকরি খুঁজে নিজের পায়ে দাঁড়াতে চায়। এজন্য ছোটখাটো অপরাধও সে করতে কসুর করেনা। একজনের ওয়ালেট নিজের পকেটে ভরতে গেলে ওয়ালেটের মালিক বাংলাদেশী অভিবাসী-শ্রমিক করিম তাকে ধরে ফেলে। করিম তাকে পুলিশে দেয়না বরং প্রস্তাব করে শাস্তিস্বরূপ করিমের চাকরিদাতা মালিকের কাছে পাওনা টাকা উদ্ধার করতে তাকে সাহায্য করবে। মেয়েটা এই প্রস্তাবে রাজি হয়। ছবির কাহিনী এগিয়ে চলে। ছবির প্রাথমিক তথ্যের জন্য দেখুন: Click This Link
২৫ জুন, ২০০৯ ছবিটা মুক্তি পেয়েছে।
যেবিষয়টা আমাকে আকৃষ্ট করলো, ছবিটার নাম বাংলায় এবং ছবির পোস্টারেও বাংলা শব্দটা যুক্ত হয়েছে। বিশ্ব-চলচ্চিত্রে আজ কোরিয়ান ছবির খুব দাপট। সেখানকার একটি ছবির পোস্টারে বাংলা শব্দ দেখে চমকে গেছি। এজন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। করিমের চরিত্রে অভিনয় করেছেন মাহবুব আলম। তিনি কোরিয়ায় কাজ করার পাশাপাশি ডকুমেন্টারি ছবিও বানিয়েছেন।
আলোচিত ব্লগ
বৃষ্টি দিনের গল্প!

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন
ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।
পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন
মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে
একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।