অনন্য মামুন পরিচালিত এবং এম এ জলিল অনন্ত প্রযোজিত-অভিনীত 'মোস্ট ওয়েলকাম' (২০১২) সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম আলোচিত একটি চলচ্চিত্র। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের কাহিনী ও নির্মাণশৈলী অনুকরণে নির্মিত এই অ্যাকশনধর্মী চলচ্চিত্রটি অনেক আলোচনার জন্ম দিয়েছে। এই আলোচনায় জন্ম দিয়েছেন নায়ক-প্রযোজক নিজে এবং টেলিভিশন টক-শোর হোস্টরা। আর আলোচনায় অংশ নিয়েছেন দর্শক ও ব্লগাররা। চলচ্চিত্রটি প্রাথমিকভাবে দৃষ্টি আকর্ষণ করে গ্লোবাল কমার্শিয়াল চলচ্চিত্র হয়ে উঠতে চাওয়ার মধ্য দিয়ে। টেলিভিশনের প্রমোশনাল অনুষ্ঠানগুলোতে অনন্ত জলিল তেমনই দাবি করতে থাকেন, তার আগের চলচ্চিত্রগুলো এক্ষেত্রে রেফারেন্স হিসেবে হাজির ছিল। কিন্তু চলচ্চিত্রটি দ্রুত আলোচ্যবস্তুতে পরিণত হয় অনন্ত জলিলের ভুল ইংরেজির ব্যবহার, বিশেষত অপ্রমিত-আঞ্চলিক ইংরেজি উচ্চারণের কারণে। অনন্ত জলিল, তার চলচ্চিত্র, তার ইংরেজি উচ্চারণ অনলাইনে এবং অফলাইনে এক তামাশার বস্তুতে পরিণত হয়। এর মধ্যেই নায়ক-প্রযোজক তার গ্লোবাল স্ট্যান্ডার্ড বাংলা চলচ্চিত্র, আকর্ষণীয় লোকেশন, উন্নত প্রযুক্তি, ডিজিটাল সম্পাদনা, আর তার নিজস্ব দেশপ্রেমের পরাকাষ্ঠা বিষয়ে টেলিভিশনগুলোতে বলতে থাকেন, জলিলীয় উচ্চারণসমেত।
বাংলাদেশের নাগরিক মধ্যবিত্তের এফডিসিতে নির্মিত চলচ্চিত্রগুলোর ব্যাপারে যে সাধারণ উন্নাসিকতা, তার অনেকখানিই শ্রেণিঘৃণা থেকে উৎসারিত -- যে ঐ চলচ্চিত্রগুলো নিম্নবিত্তের লোকজনের জন্য নির্মিত, রুচিহীন-অমার্জিত ঐসব চলচ্চিত্র নিয়ে নাক সিঁটকানোই যেতে পারে বড়জোর। তো এই দফা অনন্ত জলিল হাজির হয়েছেন এই দাবি নিয়ে যে তার চলচ্চিত্র রিকশাওয়ালা বা মজুর শ্রেণির লোকজনের জন্য নির্মিত নয়, খোদ নাগরিক-শিক্ষিত মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তের লোকজনের জন্য নির্মিত বিশ্বমানের চলচ্চিত্র তার। কিন্তু কোথাকার কোন জলিলের এই দাবি মানতে নারাজ আমাদের এলিটসমাজ, অন্তত যার উচ্চারণে সমস্যা এতই প্রকট। বলাবাহুল্য, অনন্ত জলিলের বাংলা উচ্চারণেও অনেক সমস্যা আছে, তা নিয়ে কেউ তেমন ভাবিত নয়। ঔপনিবেশিক ধ্যান-ধারণার শেকলে আজও বন্দি আমাদের অগ্রসর এলিটরা, তাই অনন্ত জলিলকে ঘিরে চললো অবিরাম বিদ্রূপ-তামাশা। ‘ইউ পোম গানা’ পরিণত হয়েছ এই সময়ের অন্যতম শব্দবন্ধে। পানি অনেক দূর গড়িয়েছে, নভেম্বর, ২০১২ মাসের প্রথম সপ্তাহে এক রেস্টুরেন্টে উত্যক্তকারীদের শিকার হয়েছেন অনন্ত জলিল। জলিলের স্ত্রী ও তার চলচ্চিত্রের নায়িকা বর্ষা এসব সইতে না পেরে প্লেট ছুঁড়ে মেরেছেন উত্যক্তকারীকে। জলিল ক্ষমা চেয়ে রেহাই পেয়েছেন। দর্শকদের এই মনস্তত্ব, আমাদের চলচ্চিত্র সংস্কৃতি কোন স্থানে রয়েছে, তা নির্দেশ করছে। অনেক অসঙ্গতি, অনেক আজগুবি দৃশ্যে ভরপুর মোস্ট ওয়েলকাম। কিন্তু দর্শকদের মনস্তত্বও কম আজগুবি নয়। ফলে এই চলচ্চিত্রের শেষ অবদানমাত্র হিসেবে থেকে গিয়েছে ‘ইউ পোম গানা’ জাতীয় কিছু অদ্ভূত শব্দাবলি।
আলোচিত ব্লগ
রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন
৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?
একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর... ...বাকিটুকু পড়ুন
শেষের কবিতা

(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)
অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন
আমার সোভিয়েত শৈশব

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই... ...বাকিটুকু পড়ুন
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।