somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর চুপ থাকবেন না- একটা বিশেষ অনুরোধ !

১২ ই অক্টোবর, ২০১০ সকাল ৭:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ২০০৭ সালের মাঝামাঝি . দেশে বসে বিদেশে পড়তে আসার পায়তারা করছি. সুযোগ মত বড় ভাইদের কাছ থেকে পরামর্শও নিচ্ছি. Texas অস্টিন এ পড়তে আসা BUET এর এক বড় ভাই কে একদিন skype তে পেলাম. অভ্যাসমত জিগ্যেস করতে শুরু করলাম কেমন যাচ্ছে সব? কি নিয়ে কাজ করছেন? আরো সব হাবিজাবি. বলে রাখা ভালো সেই বড় ভাই দেশে থাকতে BUET এ বরাবরই চার (GPA 4) মারতেন, Sunrise Coaching সেন্টার এ উনাকে দেখতাম ক্লাস নেয়ার ফাঁকে উনার লেভেল ফাইনাল পরীক্ষার পড়া শেষ করতে...result দিলে উনাকে ঘিরে উনার বন্ধুরা বিদ্রোহ করতো, আমরা অবাক হয়ে জানতে চাইলে উত্তর পেতাম আবারও চার মেরেছেন ..তেমন কোনো সিরিয়াস পড়ালেখা না করেও এত ভালো result ওই ভাই কে দিয়েই সম্ভব ছিল..হয়ত আরো অনেককে দিয়েই সম্ভব..যাক আসল কথায় আসি- সেই চার মারা ভাইয়ের মন খারাপ. জিগ্যেস করলে বললেন একটা গ্রুপ প্রজেক্ট এর কাজ অনেক কষ্ট করে শেষ করেছেন, বেশ অনেকখানি সময় দিয়েই করেছেন, এরপর ভালো presentation ও দিয়েছেন, সব শেষে চার ও মেরেছেন.......তাহলে সমস্যাটা কোথায়? ...কিছুক্ষণ পর বললেন গ্রুপ এর অন্য দুই সদস্য ছিল ভারতীয়, presentation এর দিন প্রফেসর এর কাছে তারা presentation দিয়ে পুরো আইডিয়া আর কাজের শতভাগ কৃতিত্ব দাবি করলো, যেখানে পুরো আইডিয়া, কাজ এমনকি presentation এর slide গুলো ও বাংলাদেশী ওই ভাই এর করা....বেপারটা খুব সাধারণ মনে হত, যদি না ওই ভাইকে আগে থেকে চিনতাম. কখনই পড়ালেখার এইসব বেপার নিয়ে উনাকে সিরিয়াস হতে দেখিনি, নিজের result অথবা কাজের বাহবা নিতে কিংবা সবাইকে বলে বেড়ানো আমাদের মত সাধারণ পাবলিক ও উনি নন...কিনতু কতটা হতাশ হলে উনার মত মানুষ ও সহ্যের সীমা অতিক্রম করে আফসোস করতে পারেন? ভারতীয়দের অন্যের কাজের বাহবা নেয়ার অথবা নিজেদের সামান্য কিছুকে অসামান্য করার ঘটনা মনে হয় এই ব্যক্তি জীবনেই সীমাবদ্ধ নয় , আরো কিছু নমুনা তুলে ধরলাম-
আমাদের মুক্তিযুদ্ধের এবং স্বাধীনতার কৃতিত্ব ভারতীয়রা বরাবরই করে থাকে, কিনতু এখনকার প্রজন্মও যে এইভাবে দাবি করে তা কোনো ভারতীয়দের সাথে খোলাখুলি কথা বললেই বুঝা যাবে. ওদের ধারণা বাংলাদেশ হলো ভারত- পাকিস্তান যুদ্ধে ভারতীয় পক্ষের জয়...আফসোস প্রবাস জীবনেও ওদের এই মিথ্যা দাবির প্রতিবাদ করে যেতে হয়. UVA তে এনামুল/নির্জন ভাইরাও এমন ঘটনার সাক্ষী.
কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশ এর পক্ষে MDG সম্মাননা গ্রহণ করেন আর এই নিয়ে ভারতীয় এক সাংবাদিকের এক লেখা চোখে পড়ে. বাংলাদেশ এর অনেক প্রশংসা করে উনি তুলে ধরেন পাকিস্তান এর সাবেক এক অংশ কিভাবে নিজেদের উন্নতির পথে পরিচালিত করছে, বেশ কিছু উদাহরণ দিয়ে বুঝালেন আমাদের অগ্রগতির কথা, মাঝখান দিয়ে সুযোগ মত ঠিকই ঢুকিয়ে দিলেন ইন্ডিয়া কিভাবে এই অগ্রগতির সাথে জড়িত, খুব সুক্ষ ভাবেই নিজেদের কৃতিত্ব জাহির করলেন.........আমরা অনেকেই কিছুই বুঝলাম না...হয়ত বুঝেও বুঝিনি...
Commonwealth Games হচ্ছে ভারতে. পত্রিকা/ইন্টারনেট পড়লে যে কেউ দেখবে ব্রিজ ভেঙ্গে পড়া, Games পল্লীতে ময়লা পানি/ মশা, Games পল্লী শেষ না করা, বড় বড় তারকাদের Games বর্জন করা......আরো বিশাল অবেবস্থাপনা. কিনতু খেয়াল করেছেন কি আন্তর্জাতিকভাবে এইসব নিয়ে খুব কমই লেখা হচ্ছে? ভারতীয় মিডিয়া অনেক বেশি শক্তিশালী, তার চেয়ে বেশি শক্তিশালী ওদের দেশপ্রেম আর কুটনৈতিক জোর. তা না হলে যে Games এর উদ্বোধন করার কথা রানীর দূত হিসেবে প্রিন্স Charles এর, সেখানে প্রচলিত প্রথা উপেক্ষা করে ভারতীয় রাষ্ট্রপতি এবং প্রিন্স Charles একসাথে Games এর উদ্বোধন করেন, এত বড় দেশের Games আয়োজনের ব্যর্থতা তাই আমরা মিডিয়ার কল্যাণে খুঁজে পাইনা.. .....সত্যি এটা ওদের কে দিয়েই সম্ভব.
দেশে গিয়েছিলাম কিছুদিন আগে. Discovery Channel এ Extreme Engineering আর National Geographic এ Mega Structure series গুলো অনেকদিন পর আগ্রহ নিয়ে দেখতে বসি. অবাক হই. মিডিয়া জুড়ে কেবল ভারতীয় বিভিন্ন প্রজেক্ট এর কাজ দেখানো হচ্ছে. কিনতু প্রজেক্ট গুলো তেমন আহামরি কিছু না, সাদামাটা কিছু প্রজেক্ট এর কাজ. Channel এর প্রচারের কল্যাণে তা আজ বিশাল কিছু. আমাদের দেশের বঙ্গবন্ধু সেতুও ঐসব প্রজেক্ট এর থেকে বড় মাপের কোনো কিছু......ওদের আছে মিডিয়ার জোর, তাই ওরা ওদের কাজ দেখাবে তাতে আমি/ আমরা কোন ছার?
সালমান খান এর খান একাডেমি আজ বিশ্ববিখ্যাত. শুনলাম সালমান খান কে নিয়ে পাকিস্তানিরা ওদের দেশের নাগরিক বলে দাবি করেছে, পরে সত্যি কাহিনী জানা যায়- এই বিশ্ব নায়ক এর পৈত্রিক জন্মস্থান বাংলাদেশ এর বরিশাল এ.
জন্মগতভাবে আমরা বাংলাদেশীরা মনে হয় একটু বেশিই বিনয়ী. আমরা আমাদের অসামান্য কাজের প্রচার করি না, সামান্য কাজ তো আর নাই ধরলাম. আমরা ভাবি কি হবে এইসব প্রচার-প্রচারনার. যার জানার সে এমনিতেই জানবে, আর না জানলেও কিছু যায় আসে না. আমার মনে হয় অনেক কিছুই যায় আসে. কি দরকার এত বিনয়ী হবার? এত ভালো মানুষ হবার কি দরকার? আমি কাউকে খারাপ হতে বলছিনা. অযথা নিজে যা না অথবা যে কাজের কৃতিত্ব নিজের না তা দাবি করতেও বলছিনা. শুধু বলছি নিরবতা ভাঙুন. আমাদের বাংলাদেশীদের কৃতিত্ব যেন অন্য কেউ দাবি করে না বসে- অন্যদের ও জানান আপনি ভালো কি কাজ করছেন, আপনার দেশকে এবং আপনাকে তুলে ধরুন বর্তমান এবং ভবিষ্যতের বাংলাদেশীদের কাছে. অনেকেই এসব থেকে অনুপ্রানিত হবে, হতাশার মাঝ থেকে অনেকেই জেগে উঠবে, আর কিছু না হোক নিজের দেশের এক মানুষের কাজ নিয়ে অন্য দেশের কেউতো বাহবা নিবে না!! এই লেখায় জাতিগত কোনো বিভেদ এর কথা তুলে ধরা হয়নি - তুলে ধরা হয়েছে আমাদের নিরবতা ভেঙ্গে জেগে উঠে আসার কথা.....প্রবাসে এসে আমরা অনেকেই হয়ত একসময় নিজের কাজের মাঝে হারিয়ে যাব, বিখ্যাত হয়ে দেশকে নিয়ে আর হইচই করবনা. প্রবাসীদের কাছে আমাদের দেশের হাজার সমস্যা বলে দেশকে হেয় করব. একটু ভেবে দেখুন, আমরা কি কখনো দেশের ভালো কথা প্রচার করি!! আর যে কয়েকজন করে তাদের কথাও কি তেমন ভাবে প্রচার পায়?? সবসময়ই আমরা বলে বেড়াই আমাদের দেশকে নিয়ে আশা করে কিছু নেই, কি হবে দেশকে নিয়ে এত ভেবে? ...শেষ অনুরোধ - দেশকে নিয়ে ভালো কিছু বলতে না পারলে, কিছু করতে না পারলে দেশকে নিয়ে বদনাম করা অন্তত বন্ধ করুন. জ্ঞান-পাপীদের কাতারে নিজেকে নিয়ে যাবেন না আশা করি.
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১০ সকাল ৮:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×