somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলহামদুলিল্লাহ তুরস্কের নিয়ন্ত্রন এখন বিপ্লবী ইসলামপ্রিয় জনগণের হাতে (সর্বশেষ আপডেট)

১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। বিভিন্ন শহরের পুরো নিয়ন্ত্রণ সরকারের হাতে আসার খবর পাওয়া যাচ্ছে।
২। সেনা প্রধান এখনো বিদ্রোহী সেনাদের হাতেই জিম্মি হয়ে আছেন।
৩। রাজধানী আংকারার সেনা ডিভিশন এর নিয়ন্ত্রন এখনো বিদ্রোহীদের হাতে।
৪। রাষ্ট্র্বপতি এরদোগানের মুখ্যসচিব এখনো নিখোজ।
৫। এরদোগানের পক্ষ থেকে ব্যারাকে ফিরে যাবার নির্দেশের পরও কোন বিদ্রোহী সেনাই ব্যারাকে ফিরে যাচ্ছে না।
৬। বিদ্রোহী সেনাদের হাতে থাকা এফ-১৬ বিমান কিছুক্ষণ পরপর আকাশে উড়ার খবর পাওয়া যাচ্ছে।
৭। জনগণ সেনাদের ট্যাংক ঘিরে রেখে মুহুর্মুহু শ্লোগান দিয়ে যাচ্ছে।
৮। শুধু আংকারাতেই ৪২ জনের খবর পাওয়া গেছে।আপাতত এ ক্যু সফল হবার সম্ভাবনা খুব ক্ষীন হলেও বিদ্রোহীরা এখনো হাল ছেড়ে দেয় নি।।

প্রেসিডেন্ট এরদোয়ান ইস্তাম্বুল এয়ারপোর্টে অবতরণকালীন সময়ে মিডিয়াগুলোর ভাষ্যমতে ৩/৪ মিলিয়ন মানুষ এয়ারপোর্টে ছিলেন এবং প্রত্যেক বড় বড় শহরে লাখ লাখ মানুষ জমা হয়েছে, মিছিল দিচ্ছে। এখনো সবাই রাস্তায় আছে। এ বিদ্রোহ সফল হলে আরেক পাঁ চাটা সিসির জন্ম নিত। কিন্তু আলহামদুলিল্লাহ, তুরস্কে ইসলাম অনেক বেশী শক্তিশালী হল। আজ প্রতিবাদকারীরা (সাধারণ জনতা) সমস্বরে তাকভীর, আল্লাহু আকবর বলছিল।তুরস্কের প্রায় প্রতিটি মসজিদ থেকে রাত ১ টা থেকে টানা আজান, দুরুদ এবং মহল্লার সবাইকে বের হওয়ার জন্য আহবান জানাচ্ছিল। তাকভীর, আল্লাহু আকবের এত বড় মিছিল আমি আর দেখিনি।
ঘটনা শুরু নয়টা-দশটার দিকে। এরদোয়ান একটি মিডিয়ার সাথে কথা বলতে স্বক্ষম হইছেন ১২.৩০-১.০০ টার দিকে তাও স্কাইপি দিয়ে। এর পূর্বে প্রধানমন্ত্রী কয়েকবার কথা বলছেন কিন্তু এরদোয়ানের বক্তব্য, "আপনারা মাঠে আসুন.... এয়ারপোর্টে আসুন..... আমি আপনাদের সাথে আসছি.." বলার ১০-১৫ মিনিটের মধ্যে চারপাশ দিয়ে লোকজন রাস্তায় বের হয়ে আসে যা আমি স্বচক্ষে দেখছি। যেটা ঐতিহাসিক।
সবমিলিয়ে রাজনৈতিক দলগুলোর মুহুর্তেই এক হয়ে যাওয়া, জনতার জীবন বাজি রেখে ট্যাঙ্কের সামনে আশ্রয় নেয়ার (আমি স্ব-চক্ষে দেখছি) এই সাহসী প্রদক্ষেপের মাধ্যমে ক্যু দমন এ যুগের একটি ইতিহাস হয়ে থাকবে।
মহান আল্লাহ ষড়যন্ত্রকারীদের যড়যন্ত্রকের নস্যাৎ করে দিন (আমিন)

সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×