somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিটামিন ‘এ’ এবং আমাদের ব্যর্থতা

২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বর্তমান পৃথিবীতে বাংঙ্গালী জাতি হিসেবে গর্ব করার মতো তেমন বড় কিছু আমরা এখনো অর্জন করতে পারিনি (যেমন নতুন কোন আবিষ্কার) যদিও আমাদের হাজার বছরের ঐতিহ্য আমাদেরকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে যাচ্ছে রোজ, একমাত্র দুর্নীতি থেকে যদি আমরা মুক্ত হতে পারতাম এতো দিনে অনেক এগুতে পারতাম ।
তবু আমি আশাবাদীদের দলে এতো ব্যর্থতার মাঝেও অনেক ক্ষেত্রে অনেক উন্নত দেশ থেকেও আমরা অনেক এগিয়ে আছি, যেমন বস্ত্র শিল্পে, ওষুধ শিল্পেয় আমরা অনেক এগিয়ে।
বর্তমানে বাংলাদেশে ওষুধ শিল্পের অভ্যন্তরীণ বাজার প্রায় ১৫ হাজার কোটি টাকার উপরে এবং আন্তর্জাতিক বাজার ৬৫০ কোটি টাকারও বেশী। এ খাতে প্রবৃদ্ধির হার প্রায় ৯ শতাংশের উপরে। দেশের বিভিন্ন অঞ্চলে বর্তমানে সরকারী তালিকাভূক্ত ২৬৯টিরও বেশী ছোট-বড় ওষুধ কারখানা ও ২৬৯টি এ্যালোপ্যাথিক ওষুধ প্রস্ততকারী বেসরকারী প্রতিষ্ঠান রয়েছে, যারা দেশের চাহিদার ৯৮ শতাংশ পূরণ করে বিশ্বের ১৬০টিরও বেশী দেশে ওষুধ রপ্তানী করে আসছে।
দেশে বছরে এখন প্রায় ২৫ হাজার কোটি টাকার ওষুধ ও কাঁচামাল উৎপাদিত হচ্ছে, এবং এই শিল্পে প্রায় দু'লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। পোশাক শিল্পের সাফল্যের পর ওষুধ শিল্পকে বাংলাদেশ অন্যতম প্রধান রফতানি পণ্য হিসেবে দেখছে। বিভিন্ন প্রতিকুলতার মাঝেও মানুষের ওষুধের পাশাপাশি কৃষি ক্ষেত্রের ওষুধ তৈরিতেও অনুরূপ সক্ষমতা অর্জন করতে সক্ষম হচ্ছে এ শিল্প।
পূর্বে বিদেশ থেকে প্রচুর টাকার ওষুধ আমদানি করে বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানো হয়। এখন এই মুহূর্তে বাংলাদেশ বিশ্বের অনুন্নত ৪৮ দেশের মধ্যে ওষুধ উৎপাদনে শীর্ষে অবস্থান করছে।

দেশের বাজারে
২০১৩/১৪ অর্থ বছরে সাড়ে ১২ হাজার কোটি টাকা
২০১৪/১৫ অর্থ বছরে প্রায় ১৩ হাজার কোটি টাকা
২০১৫/১৬ অর্থ বছরে প্রায় ১৫ হাজার কোটি টাকা
বিদেশে রপ্তানির পরিমান তথ্যমতে ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে, গত পাঁচ বছরে ওষুধ খাত থেকে বৈদেশিক রফতানি আয় প্রায় দ্বিগুণ হয়েছে।
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান মতে,
২০১৩/১৪ অর্থ বছর ৫০৬ কোটি টাকা পরিমান
২০১৪/১৫ অর্থ বছর ৬০৪ কোটি টাকা পরিমান ৮৭ টি দেশে
২০১৫/১৬ অর্থ বছর ৬৫১ কোটি টাকা পরিমান ১৬০টি দেশে ওষুধ রফতানি করেছে ।

প্রতি বছরের ন্যায় এই বছরও গতকাল শনিবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের ১টি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কথা ছিলো কিন্তু লাল রঙের এ ক্যাপসুল গুলোর মান ভালো না হওয়ায় শেষ মুহূর্তে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন স্থগিত করতে বাধ্য হয়।

লাল রঙের ভিটামিন এ ক্যাপসুলগুলো ভারতের মুম্বাইয়ের একটি কোম্পানির সরবরাহ করা। আর নীল রঙের ক্যাপসুলগুলো বাংলাদেশের একটি কোম্পানি সরবরাহ করে।
“নীল রঙের ক্যাপসুলগুলোর মান ভালো রয়েছে। সমস্যা শুধু লাল রঙের ক্যাপগুলোয়।”

আমাদের এতো সফলতার পরও মাত্র ২ কোটি পিস ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেন ভারত থেকে আমদানি করতে হবে? এর জবাব কে দেবে?যদি আমরা নিজেরাই নিজেদের পণ্য ব্যবহার না করি, বিদেশের লোকজন কি করে আমাদের পণ্য ব্যবহার করবে? বাংলাদেশের প্রকাশনী শিল্প ধ্বংসের প্রান্তে অথচ এর আগে ভারত থেকে নিম্ন মানের বই প্রকাশ করেছে । শুধু মুখের ভাষায় দেশপ্রেম দেখালেই চলবেনা, কাজ কর্মে সর্বক্ষেত্রে দেশপ্রেম থাকতে হবে, তবেই আমরা উন্নত দেশে পরিনত হবো।

ফয়েজ উল্লাহ রবি
দাম্মাম, সৌদিআরব
২০ জানুয়ারি ২০১৯

সূত্র- উইকিপিডিয়া, নিউজ পেপার
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৬

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০



ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

×