আমাদের প্রানের দেশ বাংলাদেশ।আজ থেকে ৬৬ বছর পূর্বে আমরা ব্রিটিশদের অধীনে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান ভারত উপমহাদেশ হিসেবে ছিলাম,এটা আমাদের সবার ই জানা। ব্রিটিশরা আমাদের ২০০ বছর শুধুমাত্র শোষণ করেনি আমাদের নির্যাতন,নীপিরন ও করেছে।আমাদের দেশের জাতীয় সম্পদ লোট করে পাচার করে নিয়ে গেছে ইংল্যান্ডে।দুইশত বছর ছিল অত্যাচার,নিপীরণ,শোষণ আর বঞ্ছনার সময়। তখনকার ধারনা ছিল যে ব্রিটিশরা যেহেতু আমাদের শোসন করে সাম্রাজ্য গড়ে তুলছে সেই প্রশাসনের ক্ষতি করেই তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত।তখন সবার মাথায় একটা বিষয় কাজ করত যত প্রশাসনের ক্ষতি করা যায় ততই মঙ্গল,যারা যত ক্ষতি করতে পারবে তারাই সব থেকে বেশি দেশপ্রেমিক।
কিন্ত আজ আমার কেন জানি মনে হুচ্ছে আমরা কি আজও ব্রিটিশদের শাসনে?যদি তা নাই হই তাহলে কেন আজ আমাদের রাজনৈতিক দলগুলো হরতাল নামক একটি কর্মসূচি দিয়ে নিজের দেশের ই ক্ষতি করছে।কানসাটে যে বিদুৎ কেন্দ্র ধংস করা হল তা কি আমাদের জাতীয় সম্পদ নয়?যে রেলের কম্পার্টন্মেন্ট আগুন দিয়ে পুরিয়ে দেয়া হল তা কি আমাদের নিজেরই ক্ষতি হয় নি?যে বাসগুলো কিংবা উপজেলা পরিষদ তাদের রোষানলে পোড়ল তা কি ব্রিটিশদের নাকি আমাদের? আমরা জানি “রাজনীতির মূল শর্ত জনগণের কল্যাণ”আজ কানসাটের হাজার হাজার মানুষ বিদুৎবিহীন এটাই কি সেই কল্যান?কে দেবে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর?সরকারী দল,বিরোধী দল নাকি বিশিষ্টজন সমালোচকরা?
আসলে কেউ আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেয়ার নেই।অথচ আমরা সবাই জানি এই প্রশ্নগুলোর উত্তর কি?আর কত আমরা চুপ থাকব?আমাদের কি আধৌ কোন বোধদয় হবে না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



