somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিনামূল্যে ফেসবুক ব্যবহারের দিন ফুরাচ্ছে

০৬ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনপ্রিয় অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের জন্য খবরটি হতাশার। দ্রুতই ফুরিয়ে আসছে বিনামূল্যে ফেসবুক ব্যবহারের দিন। চাইলেই ফেসবুকে ছবিটি তুলে দেওয়া, মন্তব্য লেখা, এটা সেটা পোস্ট করার সুযোগ আর থাকছে না। সম্প্রতি ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের বক্তব্যে এমনটাই প্রকাশ পেয়েছে। খবর টেকট্রি ডটকম।

জুকারবার্গ ইঙ্গিত দিয়েছেন, এ সাইটের অ্যাকাউন্টধারীরা নির্ধারিত মুল্য পরিশোধের বিনিময়ে ফেসবুকের সেবা উপভোগ করতে পারবে। ফেসবুক ক্লাউড সার্ভারে নির্দিষ্ট পরিমানে ডাটা যেমন ফটো, ভিডিও সংরক্ষণ করতে পারবে। অবশ্য ব্যানার ও পপ-আপ অ্যাড এর ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না।

নতুন করে এ সেবায় রাখা হবে দুটি অপশন। এর একটি হচ্ছে ফ্রি এবং অন্যটি প্রো। ফ্রি অপশনে অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফটো এবং লিঙ্ক ব্যবহারের সুযোগ পাবে কিন্তু নির্দিষ্ট সীমার মধ্যে থাকবে।

অপশনে ব্যবহারকারীরা প্রত্যেক লগইনেই তার পরিশোধিত অর্থের মধ্যে কতটা খরচ হলো কতটা অবশিষ্ট থাকলো তা বার্তা আকারে পেয়ে যাবে। তবে সব মিলিয়ে খরচ কোনো পর্যায়েই ১০ ডলারের বেশি হবে না এমনটাই জানিয়েছে ফেসবুক।

প্রো অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যবহারকারীরা কোনপ্রকার আকার এবং গুণগতমানের ঝামেলা ছাড়াই পোস্ট, শেয়ার এবং ভিডিও দেখতে পারবে। ফেসবুক জানিয়েছে, মে মাস থেকেই কার্যক্রম শুরু করা হবে।

নতুন ‘পেইড অ্যাকাউন্ট’ প্রাথমিক পর্যায়ে যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে শুরু করা হবে। যেখানে ব্যবহারকারীরা ইচ্ছানুযায়ী ফটো এবং ভিডিও আপলোডের সুবিধা পাবে। পরে ধীরে ধীরে ফেসবুক বিশ্বব্যাপি এটি সম্প্রসারিত করবে।

বর্তমানে ফেসবুকের ব্যবহার, বিজ্ঞাপন দেওয়া, উন্নয়নে ভূমিকা রাখা ছাড়াও বিভিন্নভাবেই এর ব্যবহার ও সম্পৃক্ত থাকার সুযোগ রয়েছে। উল্লেখ্য, সমাজিক এ সাইটে বর্তমানে বিভিন্ন জনপ্রিয় গেম আছে এবং বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দিতে পারে। নতুন ‘পেইড অ্যাকাউন্টে’ গেমস বিনামূল্যে পাওয়া যাবে না। তবে বিশেষ কোনো গেমিং প্যাকেজ কিনলে খেলার সুযোগ পাবে। এ মূল্য ঠিক কত হচ্ছে তা এখনে প্রকাশ করা হয়নি।

সূত্রসূত্র
১৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×