somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইট ওয়াজ মাই ড্রিম

০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাটির সরু রাস্তা,দু 'ধারে ধানের ক্ষেত। আমি হেঁটে মেইন রাস্তায় এসে বাস স্টপে দাঁড়িয়ে আছি। ১০-১৫ মিনিট পরে দূরে দেখতে পাচ্ছি বাস আসছে । আমি কোন তাড়াহুড়ো প্রদর্শন করতে ইচ্ছুক নই। ঠেলা ঠেলি আমার পছন্দ না। আমি দাঁড়িয়ে আগে যাত্রীদের নামতে দিচ্ছি,তাছাড়াও আজ বেশি মানুষ নেই। আমি সুযোগ পেয়ে বাসে উঠে বসলাম। আমি সাধারণত বাসে ঘুমাই না। হঠাৎ প্রচন্ড ঘুম এলো,শরীর টাও তেমন ভালো ছিলো না। ভাবলাম অনেক দুরের পথ যাচ্ছি, তার চেয়ে বরং একটু ঘুমিয়েই নেই।কখন ঘুমিয়ে গেলাম কিছু বুঝতে পারলাম না। হঠাৎ বাসের ব্রেকে ধাক্কা খেয়ে ঘুম ভেঙে গেলো,,,। আমি বাসের সামনের দিকে তাকিয়ে আছি। আমার পাশে একজন অতি থুরথুরে বুড়ো দাঁড়িয়ে আছে,বসার সিট ফাঁকা নেই। আমি উঠে দাঁড়ালাম,লোকটিকে বললাম "দাদু আপনি এখানে বসেন। " লোকটি কিছু না বলে বসে পড়লো। দাঁ ড়িয়ে থাকতে থাকতে হাতে কারো ডাকার মতো করে টোকা অনুভব করলাম,দেখি লোকটি আমাকে ডাকছে। আমি একটু মাথা ঝুঁকালাম, কারন বাসের শব্দে তেমন কিছু শুনা যাবেনা। লোকটি আমার মাথায় হাত রেখে বললো "তুমি অনেক ভালো মেয়ে, আল্লাহ্ তোমার মঙ্গল করুন। " আমি একটু হেসে বললাম "কিছু না দাদু,এটা মানবতা। " এই বলতে বলতে বাস থামলো। আমি দাদুটিকে বিদায় দিয়ে নেমে পড়লাম। নেমে দেখি আমি যেখানে নামতে চেয়েছি সেই জায়গা থেকে এই জায়গা টা অনেক দূর, সম্পুর্ন অচেনা জায়গা,জন-মানব কিছু নেই। আমি হাঁটতে হাঁটতে দেখলাম "পীরগঞ্জ ১০ কি: মি: । আমার মতে আমি আমার গন্ত্যব্য থেকে এখনো দুরেই আছি।পীরগঞ্জ পৌঁছে আমার চাচাতো বোন আরফিনের নানী বাড়ি গেলাম।জানিনা কি কারনে আমি অখানে গেলাম। দেখলাম নানী কুলার উপর বটি রেখে মাছ কাঁটছে। আমি সালাম দিয়ে উনাদের ভালোমন্দ খবর নিচ্ছি, তারপর কিছুক্ষন পর আবার বের হয়ে পড়লাম। পীরগঞ্জ থেকে সোজা দিনাজপুরের গাড়িতে উঠলাম, উপজেলা গেঈটে সাধারনত বাস থামায় না,তাই একদম কলেজ মোড়ে নামিয়ে দিলো। মনে হলো অনেক দিন পর বাড়িতে এলাম,তখন প্রায় সন্ধ্যে হচ্ছে। আমি কলেজ মোড় থেকে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসছি। দেখলাম বাড়ির এখানের কিছুই আর আগের মতো নেই, সব অনেক পরিবর্তিত, মোটর সাইকেল নিয়ে দুটি লোক দাঁড়িয়ে আছে। আমি বাড়ির কাছাকাছি যেতেই আমার মুখের উপর হেডলাইটের আলো জ্বালিয়ে দিলো, অবশ্যই এত্ত আলোতে আমি চোখ ধরে রেখেছি, বুঝতে পেলাম তারা আমার দিকে আসছে,কেন আসছে বুঝতে পাচ্ছিনা। মোটরসাইকেলের শব্দ পেতেই আমি কিছু না বুঝে ছুটতে লাগলাম,তারা আমাকে ধাওয়া করছে। তার সাথেই পিছন ফিরে তাকাতে দেখি এবার একটা মাইক্রোও আমায় ধাওয়া করছে। তা দেখতে গিয়ে সামনে একটা কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম,বুঝলাম খুব খারাপ ভাবে লেগেছে আমায়। আমি উঠতে পারছিনা। মাইক্রো থেকে তিনজন মোটা তাজা লোক আমার চুলের মুঠি ধরে টেনে মাইক্রোতে নিলো। আমি ছুটাছুটি করছি, লাভ নেই কারন আগে থেকেই আমি আহত, তাই তেমন কিছু করতে পারছিনা। অন্ধকার হয়ে গিয়েছে, মাইক্রো থেমে গেলো, আমি ক্রমাগত ছুটাছুটি করছি,তারা আমার হাত পিছনে নিয়ে বেঁধে দিলো। আমার মুখ বেঁধে দিলো। এবার মাইক্রো থেকে নামালো,বার চুলের মুঠি ধরেছে শয়তানের দলেরা। আমি কিছুই করতে পারছিনা। কি অন্ধকার!! এরা কারা আর আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? মোটা গোলায় আমাকে বলা হলো " হাঁটু গেড়ে বস! " আমি না বসলে আমার পায়ে কিছু দিয়ে পিছন থেকে আঘাত করা হলো, আমি চিৎকারও তে পারছিনা ঠিক মতো,কারন আমার মুখ বাঁধা । আঘাতে বসে পড়লাম। কপালে কোনকিছুর অবস্থান বুঝতে পারলাম, আমি চোখ বড় বড় করে তাকিয়ে খু্ঁজছি সেটা আসলে কি,। দূরে গাড়ির হেডলাইট জ্বলে উঠলো,এইটা সেই গাড়িটাই যেটা আমাকে ধাওয়া করছিলো। আলোতে দেখলাম আমার কপালে রিভলবার ঠেকানো একজন লোক, অন্ধকারে তাকে কালো ভুতের মত লাগছে। আমাকে সে বলল " চোখ নিচে কর! " আমি তাকিয়েই আছি, আর মুখে একটানা হাসি রেখেছি। এবার লোকটি রেগে রিভলবার এর ট্রিগার চেপে দিলো,আমি শব্দ পেলাম।। ।।। ।।।।। ........................................... ************* আমার শরীর ঝাঁকুনির মতো কেঁপে উঠতেই ********চোখ খুলে দেখি,, ইট ওয়াজ মাই ড্রিম। স্বপ্ন হলেও প্রতিটা ঘটনা এমন ভাবে ঘটেছে, যেন সত্যি এমন কিছু হচ্ছে আমার সাথে ।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×