যখন বিষণ্ণতায় দু'হাত গালে দিয়ে, শুন্যে তাকিয়ে রবো, তখন গাল থেকে দু'হাত সরিয়ে দিয়ে, এক হাত নিজের হাত রেখে এবং এক হাত দিয়ে এলোকেশ সাজিয়ে দিয়ে, মায়াভরা -প্রেমভরা দৃষ্টিতে তাকিয়ে কেউ বলবে না "তোমার ভয় নেই,আমি আছি তোমার পাশে,আর সারাজীবন থাকবো,তোমার কোন চিন্তা নেই"। কেন বলবে না জানেন, কারণ আমার তো কেউ নেই। যখন অসময়ে আমি বসে একাই কাঁদবো, তখন চোখের পানি স্নেহের সাথে মুছে দিয়ে কেউ বলবে না "পাগলি, কাঁদছো কেন? আমি তো আছি, আর কাঁদবে না,তোমার চোখে আমি কান্না দেখতে চাইনা,এই যে দেখো আমি আছি তোমার কাছে,তোমার ছায়া হয়ে, আমি কোথাও যাবো না তোমায় ছেড়ে"। কেন বলবে না জানেন, কারন আমার তো কেউ নেই । সকলে এসময়ে কি জানি সুরে সুরে প্রেম খোঁজে, বাতাসের শব্দ প্রেমের সুর বাঁধতে বাঁধতে যায় । আমি সুর বাঁধতে পারিনা, সুর মিলাতে গেলে কোথায় যেন তা হারিয়ে যায় , কোথায় যেন তা বিলীন হয়ে যায়, সুর বাঁধবোই বা কার জন্য, আমার তো কেউ নেই। একাই হাসবো, একাই কাঁদবো, একাই ভাববো,একাই বইবো যত যাতনা । কারন আমার তো কেউ নেই। ভাবি এভাবেই কাটবে দিন সুরের খোঁজে, কিন্তু সে সুর আমি পাবো কোথায়? মন আমার আবার করে বিষন্নতায় তলিয়ে যাবে, তলিয়ে গেলেও বা কি? কারন আমার তো কেউ নেই!!!
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




