somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নুর হোসেন ও গনতন্ত্র...

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই সময়ের বাংলাদেশে নূর হোসেন একদিন আবার এসেছিল । মিছিল নিয়ে রাজপথেও নেমেছিল । কিন্তু এবার তার বুকে কেউ গুলি ছোঁড়েনি । বরং তাকে আশ্বাস দেয়া হয়েছে একটি যথার্থ গণতন্ত্রের । কেউ বলেছে, 'নূর সাহেব দেশ তো গণতন্ত্রের মাধ্যমেই চলছে এরপর ও যদি কোন ঘাটতি থেকে থাকে তবে আমরা তা তদন্ত করে দেখব । কি দরকার শুধু শুধু মিছিল মিটিং করে ঝামেলা পাকানোর ? একজন বলল, ভাই শোনেন এদের কথায় কান দেবেন না । যতসব স্বৈরাচারীর দল । আপনি বরং আমাদের সাথে আসেন, একটা হরতাল দেই । কয়েকটা ককটেল ফুটলেই দেখবেন এদের পেছনটা কেমন ফাটে । একদল বলল, আরে ধুর মিয়া ! এরা সবাই ভোগাস । আসলে সব নষ্টের মূলে ওই পুলিশ । এদের কয়েকটারে মাইরা দিলেই দেখেন কেমন দেশের সবকিছু ঠিকঠাক হয়ে যায় । আরো হাজার জন হাজার টা কথা বলল । দু চারটা অজ্ঞাত হুমকি ও এসেছে । সেদিন তো এক সাংবাদিক নেতা এসে বলেই ফেললো ভাই , এমন কিছু একটা করেন যাতে পুরা দুনিয়ার মানুষ নইড়া চইড়া বসে । ঝাইড়া একটা নিউজ করে দেব । এই দেখেন না টিআরপি টা দিন দিন কেমন কমছে ।
কত জনের কত রকম কথা । কিন্তু কিসে গণতন্ত্রের মুক্তি মিলবে ? রাস্তা দিয়ে হাটতে হাটতে নূর হোসেন এসব নিয়ে ভাবছে । এমন সময় একটি কাল গ্লাসে মোড়া মাইক্রো বাস তার সামনে এসে দাড়াল .........
এরপর মাস খানিক হতে চলল এ তল্লাটে নূর হোসেনেকে আর দেখা যাচ্ছে না । অনেকের মুখে আতঙ্ক । কেউ বলল এটা সরকারের কারসাজি । নিশ্চয়ই তাকে কোথায় গুম করে দেয়া হয়েছে । এবার সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন দিতে হবে । সরকারের পতন না দেখে ছাড়ছি না (গদির কথাটাও মাথায় আছে)। নেতা গোছের কেউ বললেন এ ধরনের অপ্রিতিকর ঘটনা বিরুধীদল ছাড়া আর কেউ ঘটাতে পারে না । এদেরকে আমরা দেখে নেব । কেউ বলল ধুস সালা ! গেছে ভাল হয়েছে ল্যাটা চুকে গেছে । যতসব গণতন্ত্র ! । পুলিশ তাদের বিরুদ্ধে রুখে দাড়ানোর ভয়ে ক্রস ফায়ারে দিয়ে দিয়েছে বলেও অনেকে ধারনা করছেন । সংবাদ পত্রে নূর হোসেন নিখোঁজ হওয়ার খবর লাল কালিতে ছেপেছে । ঘন্টায় ঘন্টায় টক শো হচ্ছে । টিআরপি একদম আকাশচুম্বি ।
নূর হোসেন একটি জলজ্যান্ত ইস্যু হয়ে আগমন এবং প্রস্থান করলেন । মাঝখানে গণতন্ত্রটা মুক্তি পেল ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×