আজকে আমি আমার রুমমেটের ব্যাপারে কিছু বলব।
ুঅবশ্য তার ব্যাপারে বলার আগে আামি আমার প্রথম রুমমেটের কথা একটু বলে নেই। আমার আগের রুমমেট রাত 12টা বাজতেই ঘুমাতে চলে যেত। যদি ওই সময় তার কোন ফোন আসত তাহলে সে এমনভাবে কথা বলত যে সে ছাড়া অন্য কেউ শুনতে পারত না। তার ফোন রাতের বেলা সাইলেন্ট করা থাকত। যখন সে কম্পিউটারে গান শুনত তখন হেডফোন ব্যবহার করত। সে কোনভাবেই আমাকে কিংবা অন্য কাওকে পড়াশোনা, কাজেকর্মে ব্যাঘাত ঘটাতে চেত না।
এবার আমার বর্তমান রুমমেট। রাত 4/5টায় তার ফোন ভয়ানকভাবে বেজে উঠবে। আমি তাকে প্রথম দিন সুন্দরমত বুঝিয়ে বললাম যে ফোন রাতেরবেলা সাইলেন্ট করে রাখতে। 1/2 রাত সাইলেন্ট ছিল তারপর সবকিছু আগের মত। আমি আবার পরেরদিন তাকে বললাম আমার ঘুমের সমস্যার কথা। 1/2রাত ঠিক ছিল তারপর ........
এবার তার কম্পিউটার। 24ঘন্টা তাকে গান শুনতে হবে-তাও আস্তে না । যদি দেখে আমি ঘুমাতে চাচিছ তাও কমাবে না যতক্ষণ না বলি। ঘুমের মধ্যেও তাকে জোরে গান শুনতে হবে। সে সাধারণত ঘুমায় রাত 4/5টায়।
সে এমনভাব করে যে সিগারেট না খেলে চলে না। রুমটাকে সিগারেট খেয়ে এমন ধোঁয়া করে রাখবে যে আমি রুমে তাকেও দেখি না।
আমি তাকে বারবার বলতে বলতে বিরক্ত।আমি ম্যানেজমেন্টের কাছে তার ব্যাপারে বলেছি। ম্যানেজমেন্ট ফাইন করল তারপর শেষ। আমার সমস্যার সমাধান হয় নাই।
আমার জানার খুব ইচ্ছা এই মেয়ে কি বুঝে না মানুষের অসুবিধা হচ্ছে?????আসলেও মালেশিয়ানদের কমন সেনসের বড়ই অভাব......
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


