অনেকদিন কোন নতুন পোষ্ট করিনি, অলসতার জন্য নয় ব্লগের অবস্থা দেখে। আমি দেখি কিছু ব্লগার পড়ে আছেন অন্য কিছু ব্লগারদের পিছে। কিভাবে অপমান করা যাবে এইটাই মনে হচ্ছে মূল লক্ষ্য। এখন তো মাশাল্লাহ অতি জঘণ্য গালিগালাজও ব্যবহার করা হচ্ছে। বাবা-মা নিয়েও টানাটানি করা হচ্ছে।
সারাদিন class করে আসার পর ব্লগে আসতাম সবার মজার লেখা পড়তে, এখন আসলেই দেখি ঝগড়া, গালিগালাজ.....
অনেকের সাথে আমাদের মতের মিল হবে না, এটাই স্বাভাবিক। দয়া করে যুক্তি দিয়ে বুঝান এবং হেয় করা বন্ধ করুন। এখানে আমরা কেও কারও শত্রু না যে বাবা-মা ধরে টানাটানি করতে হবে কিংবা এসব শুনতে হবে।
আগেও এই ব্যাপারে লেখা হয়েছিল কেও শুনেছে বলে মনে হয় না, এবারও কেও শুনবে কিনা বুঝতে পারছি না। তাও একটা ছোট্ট চেষ্টা......
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


